Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ডুবতে পারে বিজেপি! বাংলায় ১০০ আসনে প্রার্থী শিবসেনা জোটের

সাইফুল্লা লস্কর, এনবিটিভি : আসন্ন বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেতে পারে বিজেপি। কারণ মহারাষ্ট্র বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী শিবসেনার এ রাজ্যে রাজনৈতিক ময়দানে আগমন। শিবসেনা সঙ্গে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে বাংলায় ১০০ টি আসনে প্রার্থী দেবে বলে জানা গেছে। এই জোটের অন্যান্য শরিকগুলো হল আমরা বাঙালি, উত্তরবঙ্গ সমাজ পার্টি এবং উত্তরবঙ্গ আদিবাসী পরিষদের জোট। পশ্চিমবঙ্গে শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার রবিবার এই ঘোষণা করে বলেন, ‘‘পরে ঝাড়গ্রামের কোনও সংগঠনও এই জোটে আসতে পারে।

তিনি আরো বলেছেন, “বিজেপি বঙ্গ বিরোধী এবং ফ্যাসিবাদী শক্তি। অসম, ত্রিপুরা-সহ উত্তর পূর্বের যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় এসেছে, সেই সব রাজ্যেই বাঙালির উপরে চরম অত্যাচার করছে। তাই বাংলা ভাষা এবং বাংলার সংস্কৃতির বিরুদ্ধে যারা, তাদের হারাতে আমাদের জোট লড়বে।”

বাংলার নির্বাচনী অঙ্গনে এই জোটের আগমনের পর সবথেকে বেশি বেকায়দায় রাজ্য বিজেপি। কারণ এই জোট বিজেপির হিন্দুত্ববাদী শিবিরের ভোট কেটে সুবিধা করে দিতে পারে তৃণমূল কংগ্রেসের, বাম এবং কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলোকে। বিজেপির জন্য শিবসেনা অনেকটা সেকুলার দলগুলোর জন্য মিমের কাজ করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এখনো পর্যন্ত এই জোট রাজ্যের কোন কোন আসনে প্রার্থী দেবে সে ব্যাপারে সুস্পষ্ট কোনো ঘোষণা পাওয়া যায়নি। তবে বিজেপি নেতৃত্ব আপাতত এই জোটকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ প্রসঙ্গে বলেছেন, “যে সমস্ত রাজনৈতিক দলের এ রাজ্যে তেমন কোনো অস্তিত্ব নেই তাদের ব্যাপারে মন্তব্য করার প্রয়োজন নেই।”
সত্যিই বিজেপির ভোট এখানে বসতে পারবে নাকি তারা নির্বাচনী ময়দানে গুরুত্বহীন শক্তি হিসেবে থেকে যাবে শেষপর্যন্ত! উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories