Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

জন্মদিনের আড়ম্বর ভুলে, লাইনে দাঁড়িয়েই স্বাস্থ্য সাথী কার্ড নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক : দিন তারিখ ঠিকই আছে! হ্যাঁ, আজকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। ইন্টার্নেটও তাই বলছে। কিন্তু কোনো হৈচৈ নেই, কোন আড়ম্বর অনুষ্ঠান নেই! নেই কোন, জন্মদিনের সেলিব্রেশন পার্টি! আর পাঁচটা সাধারণ দিনের মতোই দিন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েই স্বাস্থ্য সাথী কার্ড নিলেন তিনিও!

তিনি যে আজ স্বাস্থ্য সাথী কার্ড নিতে যাবেন একথা অজানা নয়। কারণ, সোমবারই এক সাংবাদিক বৈঠকে তিনি সবাইকে জানিয়ে ছিলেন যে, আর পাঁচটা সাধারণ জনগণের মতোই লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য সাথী কার্ড তিনি নিজেও নেবেন।

এটা লোক দেখানো বা নিজেকে প্রশংসিত করার জন্য নয়! তিনি স্বাস্থ্য সাথী কার্ড নিতে চাচ্ছেন, স্বাস্থ্য সাথী কার্ড এর সত্যতা প্রমাণের জন্য। কথামতো, আজ স্বাস্থ্য সাথী কার্ড নিতে তিনি সকালেই উপস্থিত হন হরিশ মুখার্জি স্ট্রিটের জয় হিন্দ ভবনে। তিনিও আর পাঁচ জনের মতই স্বাস্থ্য সাথী কার্ড সংগ্রহ করেন। সঙ্গে ছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও পুর মন্ত্রী ফিরহাদ হাকিম।

খোঁজ নিলেন অন্যরা ঠিকঠাক কার্ড পাচ্ছেন কিনা। তিনি বলেন, দুয়ারে সরকার প্রকল্প অনুযায়ী স্বাস্থ্য সাথী কার্ড এর আওতায় আসতে চলেছেন প্রায় ১০ কোটি মানুষ। এবং, ইতিমধ্যেই প্রায় সাড়ে ৭ কোটি মানুষ স্বাস্থ্য সাথী কার্ড এর আওতায় আসতে পেরেছেন।

এছাড়া তিনি বলেন, আমার ব্যাক্তিগত স্বাস্থ্য বীমা যোজনা আছে। তারপরেও আমি স্বাস্থ্য সাথী কার্ড নিলাম একজন সাধারন মানুষ হিসেবে। এছাড়া তিনি আরো বলেন যে,” আমি একজন সাধারণ মানুষ, আর এটাই আমার গর্ব”।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories