Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

লক্ষ্মীরতন শুক্লর মন্ত্রিত্ব ছাড়া কে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে

নিউজ ডেস্ক : এবার মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্ল। রাজ্যের ক্রীড়াও যুবকল্যাণ প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে আবারো ক্রিকেটের জগতে ফিরছেন বলে জানান এই প্রাক্তন ক্রিকেটার। মন্ত্রীত্বের পাশাপাশি হাওড়া জেলা সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন লক্ষ্মী।তিনি বলেন, রাজনীতির জগত থেকে আপাতত অবসর নিচ্ছি তবে বিধায়কের পদে পূর্ণ মেয়াদে থাকতে চাই।

লক্ষ্মীরত্নের এই নির্বাচন পূ্ববর্তী সময়ে পদ থেকে ইস্তফা দেওয়া তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এক বিশেষ দোলা চলের সৃষ্টি করেছে।
এ নিয়ে হাওড়া জেলার তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় বলেন , ‘লক্ষ্মীর দলত্যাগ এর খবর কিছুই জানিনা। তার সঙ্গে আমার সম্পর্ক ছোট ভাইয়ের মতো। নির্বাচনের আগে লক্ষ্মীর দল থেকে ইস্তফা দেওয়া যুদ্ধের আগে সেনাপতির সরে দাঁড়ানোর মত।’ তিনি বলেন,তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরেনি। তিনি কেন দল ছেড়েছেন তা তিনিই বলতে পারেন।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, মন্ত্রিত্ব থেকে লক্ষ্মীর ইস্তফাপত্র রাজভবনে পাঠিয়ে দেয়া হয়েছে। তাছাড়া লক্ষ্মীরতন ক্রিকেটের জন্যই দল ছেড়েছে চিন্তার কিছু নেই।

এদিকে দল ছাড়ার পরে লক্ষ্মীরতন বিজেপিতে যোগদান করতে পারে বলে শুরু হয়েছে বিস্তর জল ঘোলা। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ”মন্ত্রিত্ব ছেড়েছেন, সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। বিধায়ক পদেও ইস্তফা দিয়েছেন কিনা জানা যায় নি ।তবে লক্ষ্মী বিজেপিতে এলে তাকে স্বাগত।”

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories