Sunday, September 6, 2026
28 C
Kolkata

বাবুলকে আইনি নোটিস অভিষেকের, দাবি ক্ষমা প্রার্থনার

নিউজ ডেস্ক : আদালত অবমাননার অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বাবুল সুপ্রিয়কে আইনি নোটিস দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী সঞ্জয় বসু আজ, বুধবার বাবুলের মুম্বইের অফিস ও রাজ্য বিজেপি-র সদর দফতরের ঠিকানায় জোড়া চিঠি পাঠিয়েছেন। ৩ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না-চাইলে বাবুলের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার দায়ে মামলা করা হবে বলেও ওই চিঠিতে জানিয়েছেন অভিষেকের আইনজীবী।

৩ পাতার নোটিসে বলা হয়েছে, আদালতের রায়কে অমান্য করে ইচ্ছাকৃত ভাবে বাবুল ৩১ ডিসেম্বর অভিষেকের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন এবং বিতর্কিত মন্তব্য করেছেন। আরো বলা হয়েছে, বাবুল মন্তব্য করেছেন, ‘আমরা সবাই জানি যে আমাদের ভাইপো অর্থাৎ উনি বলেন যে, ওঁর নাম নেওয়ার সাহস নাকি কারও নেই। আমি ভয় পাই না, ভাইপো হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম করেই বলছি শান্তিনিকেতনে গরু পাচার, বালি পাচার, লোহা পাচারের কালো টাকা দিয়ে কলকাতায় মহল বানিয়েছেন’। বাবুলের এই মন্তব্যের কারণেই তাঁকে নোটিস দেওয়া হয়েছে।

তবে অভিষেকের আইনজীবীর পাঠানো এই নোটিস প্রসঙ্গে বিজেপি নেতা বাবুল বলেন, ‘‘আমি এ ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানি না। উনি তো মাঝে মাঝেই মানহানি মামলার নোটিস পাঠান। আমার আইনজীবী বিষয়টি দেখে নেবেন।’’

এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন বাবুল। ২০১৭ তে বাবুল বলেছিলেন, ‘‘বেআইনি কয়লা মাফিয়া, পাচারে অভিযুক্ত অভিষেক।’’ বাবুলের এমন মন্তব্যে আদালতের দ্বারস্থ হন অভিষেক। সেখানে প্রমাণ না দিতে পারায় বিচারকের ধমকের মুখোমুখি হতে হয় বাবুলকে। বাবুলকে তথ্য প্রমাণ ছাড়া মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন।

নিম্ন আদালতের ওই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যান বাবুল। কলকাতা হাইকোর্টও নিম্ন আদালতের রায়কেই মান্যতা দেয়। সেই জায়গা থেকে অভিষেকের আইনজীবীর মত, তথ্য প্রমাণ ছাড়া যেহেতু কোনও মন্তব্য করা যাবে না বলে আদালত রায় দিয়েছিল, তার পরেও বাবুল ওই ধরনের মন্তব্য করেছেন। তাই বাবুলের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নিচ্ছেন তারা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories