Tuesday, September 8, 2026
27 C
Kolkata

রাস্তার বেহাল দশা ও জলনিকাশি ব্যাবস্থার দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের

সাগরদিঘি, হাসান বাসীর,  এনবিটিভি: সাগরদিঘি ব্লকের দিয়ারা গ্রামে স্থানীয় বাসিন্দারা এদিন রাস্তায় ধানের চারা রোপণ করে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। মূলত, বেহাল রাস্তার সংস্কার ও জলনিকাশি ব্যবস্থার দাবিতে তাদের এই বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দিয়ারা গ্রামের মূল রাস্তার বেহাল দশা। বারবার প্রশাসন কে জানিয়েও কোন সুরাহা হয়নি। তাই অবশেষে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে রাস্তায় ধান গাছের চারা রোপণ করে বিক্ষোভ দেখান। এছাড়াও গ্রামবাসীদের অভিযোগ, এই রাস্তার উপর দিয়ে দিয়ারা গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষকে যাতায়াত, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা নিতে এই রাস্তার উপর দিয়ে যেতে হয়। অনেক সময় অ্যাম্বুলেন্সে করে গর্ভবতী মহিলাকে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতাল বা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে নানান সমস্যা হয়। অনেক সময় রোগীকে অ্যাম্বুলেন্সে থেকে নামিয়ে কিছুটা হাতিয়ে দূরে গিয়ে আবার অ্যাম্বুলেন্স চাপিয়ে নিয়ে যেতে হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অর্থাৎ বারালা গ্রাম পঞ্চায়েত প্রধান নেবুল চন্দ্র মার্জিত বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। তখন উত্তেজিত জনতা প্রধানকে টেনে হিচড়ে জলে নামিয়ে দেয়। তার পরেই প্রধান ও তার অনুগামীদের সঙ্গে গ্রামবাসীর ধস্তাধস্তি বেঁধে যায়।পরিস্থিতি দেখে প্রধান তার দলবল নিয়ে পালিয়ে যায়।

Hot this week

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Topics

‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে...

Related Articles

Popular Categories