Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

আপনারা কৃষি বিলের বাস্তবায়ন স্থগিত করবেন নাকি আমরা করবো, কিসের এত ইগো?কেন্দ্রকে ধমক সুপ্রিম কোর্টের

সাইফুল্লা লস্কর : আপনারা কৃষি বিলের বাস্তবায়ন স্থগিত করবেন নাকি আমরা করব,কিসের এত ইগো? এই ভাষাতেই কেন্দ্রকে জিজ্ঞেস করল সুপ্রিম কোর্ট। আজ কৃষি বিলের বিরুদ্ধে করা এক আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি শরৎ বোবদে কেন্দ্র সরকারকে শীঘ্রই কৃষি বিলের বাস্তবায়ন স্থগিত করার আদেশ দিয়েছেন। কেন্দ্র তা না করলে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে তা করতে বাধ্য হবে বলে জানানো হয়েছে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে কৃষকদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার আছে। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে এই ব্যাপারে একটি কমিটি গঠন করতে আদেশ দিয়ে বলেছে, “আপনারা যদি আলোচনায় কোন ফলাফল না পান তাহলে আমরা বলবো এর বাস্তবায়ন স্থগিত করুন।” এই বিষয়ে আবার একটা কমিটি গঠন করতে বলেছে সুপ্রিম কোর্ট।

যদিও কেন্দ্রের তরফ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল বলেছেন, আপনারা কমিটি গঠন করে দিন কিন্তু কৃষি বিলের বাস্তবায়ন রদ করবেন না।” তিনি আরো বলেন, মাত্র দুই থেকে তিনটি রাজ্যের কৃষকরা কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন। কিন্তু এসব যুক্তি ধোপে টেকেনি আজ সুপ্রিম কোর্টে। কেন্দ্রের দাবি নস্যাৎ করে সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করে, কেন প্রবীণ এবং মহিলারা এই প্রতিবাদে অংশ নিচ্ছেন তাহলে?

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories