Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

করোনার মাঝেই নয়া আতঙ্ক বার্ড ফ্লু, সতর্কতা সারা ভারতসহ এ রাজ্যেও

নিউজ ডেস্ক : ২০২০ চলে গেলেও বিপদ পিছু ছাড়ছে না ভারতবাসীর। বিলিতি করোনা স্ট্রেনের মাঝেই ২০২১ এর শুরুতে দেখা দিল নয়া বার্ড ফ্লু আতঙ্ক। রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লু দেখা গিয়েছে বেশ কয়েক সপ্তাহ আগে। এ রাজ্যে এই রোগের ছোঁয়া এখনও লাগেনি তবে আগাম সতর্কতা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি-সহ সাত রাজ্যে ইতিমধ্যে জাঁকিয়ে বসেছে এই এভিয়ান ভাইরাস । প্রতিদিন মৃত্যু হচ্ছে অসংখ্য পাখির। তবে এই ভাইরাস যাতে পাখি বা পশুদের থেকে মানুষের মধ্যে না ছড়ায় তার দিকে কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। মূলত শ্বাসনালির মাধ্যমে ছড়ায় এই ভাইরাস। এবার এই সংক্রমণ নিয়ে সতর্ক রাজ্য স্বাস্থ্যদপ্তর। জেলাগুলিকে সতর্ক করে স্বাস্থ্যদপ্তর জানিয়েছে,

রাস্তায় কোনও মৃত পাখি পড়ে থাকলে, স্পর্শ করা চলবে না।

কোনও পাখিকে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখলেও স্পর্শ করা যাবে না। জানাতে হবে জেলা স্বাস্থ্য অধিকর্তা বা ব্লক স্বাস্থ্য আধিকারিককে।

খামারে কড়া নজর রাখতে হবে পোলট্রি মালিকদের।

কোনও হাঁস বা মুরগি অসুস্থ হয়ে পড়লে, শ্বাসকষ্টের সমস্যা হলে অথবা ঝিমুনিভাব লক্ষ্য করা গেলে বাকি পক্ষী জগৎ থেকে তাদেরকে আলাদা করতে হবে।

এই কাজ করার সময় গ্লাভস ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।

মাংস জাতীয় খাবার ভালো করে ফুটিয়ে, সেদ্ধ করে খেতে হবে।

ডিম থেকে আপাতত তেমন কোনও সমস্যা হয় না। তবু ভাল করে সেদ্ধ করে খেতে হবে।

শিশুদের পোলট্রি থেকে দূরে রাখতে হবে।

যদিও বার্ড ফ্লু থেকে এখনও পর্যন্ত দেশে কোনও মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ রাজ্যেও বার্ড ফ্লু এখনও হাজির হয়নি। তবুও রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলছে স্বাস্থ্যদপ্তর।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories