Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

আমফান উপদ্রুত এলাকায় ক্ষতিগ্রস্থদের আরও সাহায্য দিতে হবে, দাবি সংখ্যালঘু নেতা কামারুজ্জামানের

নিজস্ব সংবাদদাতা, সুন্দরবন, এনবিটিভি: আমফান উপদ্রুত এলাকায় ক্ষতিগ্রস্থদের আরও সাহায্য দিতে হবে বললেন সংখ্যালঘু নেতা মহঃ কামারুজ্জামান। তিনি বলেন, সাধারণ মানুষ অসহায় অবস্থায় আছে। নদী বাঁধ দ্রুত নির্মাণ করতে হবে। উপকূলীয় এলাকায় মানুষের জীবন যাত্রা খুবই করুণ! সরকারকে এ বিষয়ে স্থায়ী পরিকল্পনা করতে হবে এবং এখানকার মানুষকে নিয়ে চিন্তা করতে হবে।

রবিবার সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান, জামায়াতে ইসলামী হিন্দের প্রাক্তন রাজ্য সভাপতি মুহাম্মদ নুরুদ্দীন, জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্ক এর শরদিন্দু বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী মুহাম্মাদ আলী, জমিয়তে আহলে হাদীস এর সম্পাদক আলম গীর, সমাজ সেবী শেখ ইমতিয়াজ প্রমূখ উপদ্রুত এলাকা পরিদর্শন করেন। তাঁরা ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

মালঞ্চ, ঝাড়খালী, লাউখালী প্রভৃতি এলাকা সফর করে তাঁরা জানান উপদ্রুত এলাকায় এখনও বিদ্যুৎ পৌছায়নি। বহু জায়গায় এখনও ফোনে যোগাযোগ করা যাচ্ছেনা। পাথর প্রতীমা, হাসনাবাদ, কাকদ্বীপ, গোসাবা প্রভৃতি এলাকায় সরকারী বা বেসরকারি উদ্যোগে মানুষের কাছে কিছু কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। কিন্তু নদী বাঁধ নির্মাণ বা ঘর নির্মাণের মত কোন সাহায্য কেউ করছেনা।

জামায়াতে ইসলামী হিন্দের প্রাক্তন রাজ্য সভাপতি মুহাম্মদ নুরুদ্দীন বলেন, গরীব মানুষের হাতে টাকা দরকার। বাঁশ টালি পলিথিনের বাড়িতে এখনও মানুষ বাস করতে বাধ্য হবে কেন! উপকূলীয় এলাকায় মানুষের জন্য সরকারের বিশেষ ভাবে ভাবতে হবে। আয়লার পর বুলবুল, ফনি আবার আমফান এইভাবে কী মানুষ টিকতে পারে! মানুষের দাবী, সরকার মজবুত ঘরের ব্যাবস্থা করুক।বার বার ঘর ভাঙলে মানুষ সোজা হয়ে দাঁড়াবে কী করে চিন্তায় ক্ষতিগ্রস্তরা। সরকার ভাবুক মানুষগুলোকে নিয়ে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories