Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

তৃণমূলে আসছেন ৭ সাংসদ! তৃণমূল ছাড়া বিধায়করাও ফিরতে চাইছেন এখন, বললেন জ্যোতিপ্রিয় মল্লিক

নিউজ ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের দলবদলের আসর ক্রমেই জমে উঠছে। বেশিরভাগ দলত্যাগী বিধায়ক সংসদ বিধায়ক এবং নেতানেত্রীদের গন্তব্য গেরুয়া শিবির। কয়েকটা ক্ষেত্রে গেরুয়া শিবির থেকে তৃণমূল কংগ্রেসে আসতেও দেখা গেছে গেরুয়া শিবিরের কিছু নেতা-কর্মী এবং সমর্থকদের। কিন্তু এবার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি অনুসারে, ৬ থেকে ৭ জন সাংসদ তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে মঙ্গলবার দাবি করেছেন তিনি। গেরুয়া শিবিরের অবশ্য পাল্টা বক্তব্য, দলে ভাঙন ঠেকাতেই ‘পেপটক’ দিচ্ছেন খাদ্যমন্ত্রী। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের এই বক্তব্যের পর থেকেই রাজ্যে শুরু হয়েছে নয়া জল্পনা তাহলে সত্যিই কি ৭ জন সাংসদ তৃণমূলে যোগদান করতে যাচ্ছেন? তবে তারা কোন দলের সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

মঙ্গলবার হাবড়ায় কিছু তৃনমূলের কর্মী-সমর্থকরা বিজেপিতে যোগ দানের প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন, ‘‘সারদায় যুক্তরাই দুর্নীতির কথা বলছেন। ওঁদের সিবিআই, ইডি ডাকছে। ওই ডাক পেয়েই তাঁরা বিজেপিতে যাচ্ছেন। কিন্তু ৩১ মে-র পরে তাঁরা ফের তৃণমূলে যোগ দেওয়ার জন্য লাইন দেবেন। তখন সব গেট বন্ধ হয়ে যাবে।’’ শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘রহস্য’ জিইয়ে রেখে ওই তৃণমূল নেতা বলছেন, ‘‘শুভেন্দুর ভাবনাচিন্তা আমার কাছে ধোঁয়াশাজনক। আদৌ উনি বিজেপিতে থাকবেন?’’ এর পরই জ্যোতিপ্রিয় দাবি করেন, ‘‘৬ থেকে ৭ জন সাংসদ মে মাসের প্রথম সপ্তাহে তৃণমূলে যোগ দেবেন।’’ তাঁর আরও দাবি,‘‘যে সব বিধায়ক বিজেপিতে গিয়েছিলেন তাঁরা এখন যোগাযোগ করছেন। উল্লেখ্য এমন ঘটনা ইতিপূর্বে বেশ কয়েকবার লক্ষ্য করা গিয়েছে। যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিভিন্ন নেতাকর্মীরা বিজেপিতে গিয়েছেন বা যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু পরবর্তীতে আবার তৃণমূল কংগ্রেসে ফেরত এসেছেন তার প্রকৃষ্ট উদাহরণ জিতেন্দ্র তিওয়ারি।

জ্যোতিপ্রিয়র এই দাবি নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর প্রতিক্রিয়া, ‘‘উনি অত্যন্ত সচেতন ভাবে এ সব কথা বলছেন। কারণ উনি দলের তৃণমূল স্তরের অবস্থা বুঝতে পারছেন। তৃণমূলের ভাঙ্গন রুখতে তিনি এসো সব বলেছে।”

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories