Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

এবার রাষ্ট্রপুঞ্জের রোষানলে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক: এবার রাষ্ট্রপুঞ্জের রোষানলে পড়লেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাবি প্রেসিডেন্ট জো বাইডেন এর শপথ গ্রহণ অনুষ্ঠানে শান্তি ভঙ্গ না করার জন্য কড়া হুঁশিয়ারি বার্তা রাষ্ট্রপুঞ্জের। ডোনাল্ড ট্রাম্প সহ আমেরিকার সমস্ত রাজনৈতিক দল-এর উদ্দেশ্যে রাষ্ট্রপুঞ্জের এই বার্তা।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সোমবারই এক সতর্কবার্তায় জানিয়েছে, ২০ ই জানুয়ারি ভাবী প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে বিক্ষোভকারীরা সশস্ত্র হামলা চালাতে পারে ক্যাপিটাল বিল্ডিংয়ে। সেকারণেই আগেভাগে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সমগ্র ওয়াশিংটনের। আমেরিকার প্রশাসন কর্তৃক ১৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে গোটা প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে।

এ প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র স্টেফানি ডুয়ারিচ বলেন, “কোন রাজনৈতিক নেতা যেন হিংসাকে প্রশ্রয় না দেন। অনুগামীদের হিংসার ঘটনায় উৎসাহিত না করেন।” তিনি আরো বলেন,”আশা করছি শপথ গ্রহণের আগে বা পরে কোনরকম হিংসাত্মক ঘটনা ঘটবে না। যদি ঘটে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।” তার বক্তব্য, “যারা বিরোধিতা করছেন তারা হিংসার দিক না নিয়ে সাংবিধানিক নিয়মে বিষয়টি মেটানোর চেষ্টা করুন।”

এদিকে ক্যাপিটল হামলার পর থেকে ট্রাম্পকে ইম পিচ করার দাবী ক্রমশ তীব্র হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞ মহলের দাবি, ট্রাম্পকে এমপিচ করা হলে পরিস্থিতি আরো ঘোরালো হতে পারে।

অন্যদিকে ট্রাম্পের পাল্টা হুঁশিয়ারি, আমাকে ইমপিচ করা হলে হিংসা আরো বাড়বে। তার দাবি, সমর্থকদের ক্যাপিটল বিল্ডিংয়ে জমায়েত হতে বলে তিনি কোন ভুল কাজ করেননি। তিনি বলেন “যেভাবে ইমপিচমেন্টের হাওয়া তোলা হচ্ছে, তাতে দেশে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। আমেরিকাবাসী বুঝতে পারবেন ইমপিচমেন্ট দেশের জন্য কতটা ক্ষতিকারক।”

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories