Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

মোদির সৌজন্যে আরো ধ্বস অর্থনীতিতে, বানিজ্যে ঘাটতির পরিমাণ বেড়ে এক মাসে রেকর্ড ১৫ বিলিয়ন ডলার

সাইফুল্লা লস্কর : মোদির সৌজন্যে আরো দৈনদশা ভারতীয় অর্থনীতির। ইতিমধ্যেই গত প্রায় অর্ধ শতাব্দীতে বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মোদির ব্যর্থ অর্থনৈতিক নীতির কারণে। দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া। জি এস টি, নোট বন্দীর মতো ব্যর্থ অর্থনৈতিক সংস্কারের ফলে আঘাত প্রাপ্ত ভারতীয় অর্থনীতির ওপর চরম ধাক্কা ছিল করোনার লকডাউন। এইসব কারণে মোদির আগমনের পর থেকেই ইউপিএ জামানায় বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহত্তর অর্থনীতির তকমা পাওয়া ভারতীয় অর্থনীতি বেশিরভাগ সময়ই নিম্নমুখী প্রবণতা দেখিয়েছে। এবার ডিসেম্বর মাসে করোনা প্রভাব কাটিয়ে অর্থনীতি যখন পুনরুজ্জীবিত হওয়ার কথা বলা হচ্ছে সরকারের তরফ থেকে, ঠিক তখনই ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়ে দাঁড়াল ১৫.৭ বিলিয়ন ডলার। যা গত বছরের তুলনায় ভারতের রপ্তানি কমেছে ০.৮ শতাংশ।

এর কারণ বিদেশ থেকে আমদানি বৃদ্ধি এবং রপ্তানির হ্রাস।

এই নিয়ে করোনার প্রভাব পর করার পরও অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই তিনটি মাসেই ভারতের রপ্তানি হ্রাস পেয়েছে ব্যাপক পরিমাণে। উল্লেখ্য, গত নভেম্বর মাসে ভারতের রপ্তানি পূর্ববর্তী বছরের তুলনায় হ্রাস পেয়েছিল ৮ শতাংশের বেশি। এই ডিসেম্বর মাসে ভারত রপ্তানি করেছে মোট ২৬.৮ বিলিয়ন মার্কিন ডলার। যেখানে আমদানি করা হয়েছে ৪২.৫ বিলিয়ন ডলার। সুতরাং বাণিজ্য ঘাটতি একমাসেই ১৫.৭ বিলিয়ন ডলার। গত বছর একই মাসে ভারত রপ্তানি করেছিল ২৭.১ বিলিয়ন ডলার।

ভারত চলতি অর্থবর্ষে তিনটি ত্রৈমাসিকে মোট ২০০.৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করেছে যেখানে গত বছর একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল প্রায় ২৩৮ বিলিয়ন মার্কিন ডলার। আবার এ বছর একই সময়ে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২৫৮.২ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এ বছর তিনটি ত্রৈমাসিকে মোট রপ্তানি গত বছরের তুলনায় কমেছে ১৫ শতাংশের বেশি। সুতরাং এই সমস্ত তথ্য থেকে দেখা যাচ্ছে ভারতীয় অর্থনীতি বর্তমানে করোনা প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠে যে ঘুরে দাঁড়িয়েছে তা সত্য নয়। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর মোদি সরকারের তত্ত্ব এখানে মাঠে মারা গেল।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories