Wednesday, October 21, 2026
29 C
Kolkata

তৃণমূল ছাত্র পরিষদ নেতা নিজের জন্মদিন পালন করলেন এসএফআই নেতার সঙ্গে

সাদ্দাম হোসেন মিদ্দে’, ভাঙড়: দুই জন দুই ভিন্ন রাজনৈতিক দলের সদস্য। একজন আরাবুল মোল্লা তৃণমূল ছাত্র পরিষদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য। আর একজন বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক মন্ডলির সদস্য। মানবিকতার প্রশ্নে বাধ সাধেনি রাজনীতি। সংকীর্ণ রাজনীতির উর্ধ্বে উঠে আরাবুল গাজি নিজের জন্মদিন পালন করলেন ভাঙড়ের আদিবাসী গ্রাম শিফলতলার শিশুদের সঙ্গে। তাঁকে এই কাজে পূর্ণ সহযোগিতা করেছেন এসএফআই নেতা দীপাঞ্জন নস্করও।

শুক্রবার ভাঙড়ের স্বস্ত্যায়নগাছি গ্রামের বাসিন্দা আরাবুল গাজির ২১তম জন্মদিন ছিল। তিনি নিউটাউনের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তিনি চেয়েছিলেন এবছর জন্মদিন টা তাদের সঙ্গে পালন করবেন, যাদের জন্মদিন বলে কিছু হয় না। যারা বোঝ না জন্মদিনের আনন্দ। তাদের সঙ্গেই জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নিলেন তরুণ আরাবুল। আর এই কাজে পূর্ণ সহযোগিতা নিয়ে এগিয়ে এলেন আর এক তরুণ দীপাঞ্জন নস্কর ও তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে ডানার সদস্যরা। এদিন আরাবুলের সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরাও।

এদিন বামনঘাটা অঞ্চলের শিফলতলা গ্রামের আদিবাসী পাড়ার শিশুদের হাতে ব্যাগ তুলে দেওয়া হয়। খাবার হিসাবে দেওয়া হয় কেক ও ক্যাটবেরি। ৬৫ জন শিশুর হাতে এদিন সেগুলি তুলে দেন আরাবুল নিজেই। সহযোগিতা করেন তাঁর বন্ধুরা ও ইচ্ছে ডানার সদস্যরা।

আরাবুল গাজি এদিন বলেন, “এই সমস্ত অসহায় শিশুদের সঙ্গে নিজের জন্মদিন পালন করতে পেরে খুব ভালো লাগছে। ইচ্ছে ডানাকে ধন্যবাদ আমার সঙ্গে সহযোগিতা করার জন্য। আমি চাই অন্যরাও অসহায়দের শিশুদের সঙ্গে জন্মদিন পালন করুক।”

দীপাঞ্জন নস্কর বলেন, আরাবুল ভাইয়ের মতো আপনারাও আসুন নিজের জন্মদিন পালন করুন অসহায় পরিবারের শিশুদের সাথে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories