Wednesday, October 21, 2026
29 C
Kolkata

নির্বাচন কর্তা এবং পোলিং এজেন্ট হওয়ার নিয়ম এর বদল চায় বিজেপির প্রতিনিধিরা

নিউজ ডেস্ক : রাজ্য নির্বাচনের প্রস্তুতির শুরু থেকেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠতে দেখা গেছে বিজেপিকে। এখন নির্বাচন আধিকারিক বদলানোর এবং পোলিং এজেন্ট হওয়ার নিয়ম কেও পাল্টে দেওয়ার দাবি করছেন তারা।

বিজেপির সন্দেহের তালিকায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবার যুক্ত হলো নির্বাচন আধিকারিক রাও। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব সহ ১২ জন কর্মকর্তার দায়িত্ব বাতিলের দাবি বিজেপির। তাদের বক্তব্য, সি ইউ আরিজ আফতাব এবং ওই ১২ জন আধিকারিকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। ফলে তাদের দায়িত্বে নির্বাচন পরিচালিত হলে তারা তৃণমূলের পক্ষপাত দুষ্ট আচরণ করতে পারে বলে তাদের অভিযোগ।

নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ আগামীকাল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। সেখানে বিজেপির পক্ষ থেকে অংশগ্রহণ করবেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, এছাড়া শিশির বাজয়ারি প্রমুখোরা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সামনেই এই দাবী করবে বলে জানান বিজেপি প্রতিনিধিরা। বিজেপি সূত্রের খবর, তারা নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সামনেই আরিজ সহ বাকি ১২ আধিকারিকের কে কে ইতিপূর্বে পশ্চিমবঙ্গের কয়টি নির্বাচন পরিচালনা করেছেন এবং তাতে তাদের কেমন ভূমিকা ছিল সে বিষয়ে নিজেদের মত জানাতে হবে। একই সঙ্গে দাবি করা হবে তাদের কথা খতিয়ে দেখে তাদেরকে যেন দায়িত্ব থেকে বাতিল করা হয়। এ ব্যাপারে মুকুল রায় জানান, “রাজ্যের সি ইউ এবং ওই ১২ জন আধিকারিকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। তা আমরা কমিশনের ফুলবেঞ্চকে জানাব।” এছাড়া বর্তমানের পোলিং এজেন্ট হওয়ার নিয়ম কেও পালটে দেওয়ার দাবি করছেন তারা। তাদের দাবি রাজ্যের যে কোন বুথ থেকে যে কোন বুথে পোলিং এজেন্ট হওয়া যাবে। এ বিষয়ে মুকুলবাবুর জবাব অবশ্য, ‘যা বলার কমিশনকে বলবো।’

কিন্তু এখন প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের কাছে এত আরজি জানাতে চান কেন বিজেপির প্রতিনিধিরা? রাজনৈতিক পর্যবক্ষকদের কারো কারো মত, বাংলায় ক্ষমতা পেতে মরিয়া হয়ে ওঠা বিজেপি হয়তো নিজের সংগঠনের ভিত্তিকে দুর্বল ভাবছেন, যার কারণে পোলিং এজেন্ট হওয়ার নিয়ম এবং নির্বাচন আধিকারিকের বদল চাইছেন তারা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories