Tuesday, September 8, 2026
26 C
Kolkata

জামাই পরব উপলক্ষ্যে ফুটবল প্রতিযোগিতা কেশিয়াড়ীতে

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: জামাই পরব উপলক্ষ্যে একদিন ব্যাপী ৮ টি দলকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল কেশিয়াড়ী ব্লকের সাতরাপুর পঞ্চায়েতের কমলাপুর ফুটবল ময়দানে। মকর সংক্রান্তি উপলক্ষ্যে গত শনি ও রবিবার জামাই পরবের আয়োজন করা হয়েছিল কমলাপুর এলাকায়। এই পরবকে ঘিরে জঙ্গলমহল এলাকায় বিশেষ জনজাতিভুক্ত সম্প্রদায়ের মানুষদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল ব্যাপক।

খেরয়াল সাঁওতা আরিচালি লাওন্তা গাঁওতা ব্যানারে এই অনুষ্ঠাটি পরিচালনা হচ্ছে বলে জানান এক উদ্যোক্তা। দুই দিন ব্যাপী এই পরবের রবিবার ছিল শেষ দিন। এদিন ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন, মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেন উদ্যোক্তারা। বিশেষত পরিবারের ভাই বোন, আত্মীয়স্বজন, জামাইদের আমন্ত্রণ জানানো হয়। কারন সবাই সারা বছর যে যেখানে থাকুক, বছরে এই পরবে সবাই উপস্থিত হয়ে সবাই একে ওপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করে ,আনন্দে মেতে উঠে।

কমলাপুর, রাণীবাঁধ, তালাডিহি, কুচলাচাটি এলাকার মানুষজন এই উৎসবে মেতে ওঠেন। শুধু প্রতিযোগিতা নয় আদিবাসী সংস্কৃতি ধামসা মাদলের তালে সাংস্কৃতিক কর্মসূচি চলে দুদিন ধরে। মাথায় কলসী নিয়ে নৃত্যের বিশেষ আকর্ষণ থাকে প্রতিবছর। রবিবার সন্ধ্যায় সারা দিন ধরে চলা ফুটবল প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী সভা আয়োজিত হয়। এদিনের এই পুরষ্কার বিতরনী সভায় বিজয়ী ও বিজীত দুই দলের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। বিজয়ী হয় লক্ষ্মণ মান্ডি স্পোর্টিং ক্লাব, বিজীত হয় জি টি কাদাম ঝর্না ক্লাব। পুরষ্কার বিতরনী সভা শেষে সারারাত্রী ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল এদিন। পুরষ্কার বিতরনী সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ভদ্র হেমব্রম,কেশব হাঁসদা, ঠাকুর মুর্ম্মু, পূর্নচন্দ্র সরেন, অনুষ্ঠানের মূল উদ্যোক্তা দুর্গাপ্রসাদ হেমব্রম সহ অনেকেই।

Hot this week

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Topics

‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে...

Related Articles

Popular Categories