Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার খুশিতে স্থানীয় তৃণমূল নেতাদের মিষ্টিমুখ গোসাবায়

এবার সুন্দরবনে তৃণমূলের ভাঙ্গন। সুন্দরবনের গোসাবা, বাসন্তীতে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় হাত ধরে বিজেপিতে যোগদান করল বেশকিছু তৃণমূল নেতা। গোসাবা থেকে যোগদান করেন সম্ভুনগরের পঞ্চায়েত প্রধান বরুণ প্রামানিক, বাসন্তীর একাধিক তৃণমূল নেতা। সূত্রের খবর এইসব নেতারা দল ছেড়ে যাওয়াতে ভালোই হয়েছে তৃণমূলের। সেখানকার স্থানীয় তৃণমূল নেতাদের দাবী যারা দল বিজেপিতে গেছে তারা ছিল দুর্নীতিগ্রস্ত নেতা, তারা চলে যাওয়াতে এখানে দলের শুদ্ধিকরণ ঘটেছে। এবং সেইজন্য এই যোগদানের পর গোসবার বিভিন্ন স্থানের তৃণমূল কর্মীরা মিষ্টিমুখ করে। এলাকার বিধায়ক জয়ন্ত নস্কর বলেন যারা বিজেপিতে গেছে তৃণমূলে থাকাকালীন তাদের বিরুদ্ধে অনেকবার দুর্নীতির অভিযোগ উঠেছে। তারা চলে যাওয়ায় গোসাবাতে তৃণমূলের আসল কর্মীরা অনেক উদ্যমী হয়ে কাজ করবে। তবে বিপক্ষ দল মনে করছে এই সমস্ত নেতারা চলে যাওয়ায় আগামী বিধানসভায় এর অনেকটাই প্রভাব পড়বে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories