Wednesday, October 21, 2026
25 C
Kolkata

চেক হোক বা ডিজিটাল পেমেন্ট, ১০ টি প্রধান বদল আনলো আর বি আই

ক্রেডিট পলিসি ঘােষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। নয়া নীতিতে সুদের হারে কোনও পরিবর্তন আসেনি। তবে মানুষের সুবিধার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, রাজকোষে ঘাটতি কম করাই এখন প্রধান লক্ষ্য আরবিআই-এর। এই পরিস্থিতিতে এবার সুদের হারে কোনওরকম পরিবর্তন আসবে না বলেই মনে করছিলেন বিশেষজ্ঞরা। সাধারণ বাজেটের (Budget) পর প্রথমবার ক্রেডিট পলিসির সমীক্ষা করল আরবিআই।

এবার এক নজরে দেখে নিন, আরবিআই গভর্নরের গুরুত্বপূর্ণ ঘােষণাগুলি।

১. সুদের হার অপরিবর্তিত

সুদের হারে কোনও পরিবর্তন আসেনি। অর্থাৎ রেপােরেট ৪ শতাংশ এবং রিভার্স রেপাে রেট ৩.৩৫ শতাংশই থাকছে।

২. সমস্ত শাখায় CTS

এবার থেকে সমস্ত ব্যাঙ্কের প্রতিটি শাখায় লাগু হচ্ছে CTS পদ্ধতি। বর্তমানে প্রায় ১৮ হাজার শাখায় এই সুবিধা নেই।

৩. ছােট বিনিয়ােগকারীরাও খুলতে পারবেন গিল্ট অ্যাকাউন্ট

এবার থেকে ছােট বিনিয়ােগকারীরাও রিজার্ভ ব্যাঙ্কে গিল্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন, এমনটাই জানালেন গভর্নর শক্তিকান্ত দাস। ছােট বিনিয়ােগকারীরাও এখন থেকে প্রাইমারি ও সেকেন্ডারি সরকারি বন্ডে বিনিয়ােগ করতে পারবেন। এর ফলে ছােট বিনিয়ােগকারীরা নিশ্চিত আয়ের সবচেয়ে সুরক্ষিত বিকল্পে বিনিয়ােগের সুযােগ পাবেন।

৪, ২৪ ঘণ্টার হেল্পলাইন

জিজিটাল পেমেন্ট পরিষেবায় সমস্ত সমস্যা সমাধানের জন্য অপারেটার্সদের ২৪x৭ হেল্পলাইন চালু করার কথা বলেছে রিডার্ভ ব্যাঙ্ক।

৫. এক দেশ এক লোকপাল

রিজার্ভ ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, বর্তমানে NBFC ও PPls- এর জন্য ৩টি পৃথক লােকপাল রয়েছে। যার জন্য ২২টি লােকপাল অফিসও বানিয়েছে আরবিআই। এবার সবকটিকে একত্রিত করতে ‘এক দেশ এক লােকপাল’ ব্যবস্থার চেষ্টা হবে।

৬. দুই সংখ্যায় অর্থ ব্যবস্থা

২০২১-২২ অর্থবর্ষে জিডিপি ১০.৫ শতাংশ বাড়তে পারে বলে মনে করছে আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক বলছে, কোভিড ভ্যাকসিনেশন অভিযান শুরু হওয়ায় অর্থনীতিতে গতি আসবে।

৭. মূল্যবৃদ্ধি হবে

২০২১-২২ অর্থ বর্ষের প্রথম ৬ মাসে খুচরাে মুদ্রাস্ফীতি ৫ থেকে ৫.২ শতাংশ পর্যন্ত হতে পারে বলে মনে করছে আরবিআই। এটি আগে ছিল ৪.৬ থেকে ৫.২ শতাংশ।

৮. রিয়েল এস্টেটে উন্নতি

আরবিআই-এর গভর্নর জানান ধীরে ধীরে গৃহ বিক্রির পরিস্থিতিতে উন্নতি হচ্ছে এবং মানুষের খরচ করার সামর্থ্য তৈরি হচ্ছে।

৯, CRR বাড়বে

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ক্যাশ রিজার্ভ রেশিও বা CRR-এ কোনও পরিবর্তন আনা হয়নি। তবে পরবর্তী ২ ধাপে একে বাড়িতে ৪ শতাংশ করা হবে। ২৭ মার্চের মধ্যে ৩.৫ শতাংশ এবং ২২ মে-এর মধ্যে ৪ শতাংশ করা হবে।

১০. সমবায় ব্যাঙ্কগুলিকে মজবুত করা হবে

সমবায় ব্যঙ্কগুলিকে আরও শক্তিশালী করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে বলে জানান শক্তিকান্ত দাস।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories