Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

কৃষি বিরোধী আইনের প্রতিবাদে সভা মন্ত্রী সিদ্দিকুল্লাহর, সভা মঞ্চ থেকে কটাক্ষ আব্বাস সিদ্দিকীকেও

শারেক হাবিব লস্কর, ডায়মন্ডহারবারঃ কেন্দ্রের কৃষি বিরোধী আইনের প্রতিবাদে এদিন মগরাহাটের বিডিও পার্শ্ববর্তী ময়দানে সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের নেতৃত্বে চলে গণবিক্ষোভ। এদিনের সভায় থেকে একদিকে যেমন কেন্দ্রের জনস্বার্থ বিরোধী কৃষি বিলের বিরোধিতা করা হয় ঠিক তেমনই কটাক্ষ করা হয় পীরজাদা আব্বাস সিদ্দিকীকে।এদিনের সভায় থেকে সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব জানান কেন্দ্রীয় সরকার এই দেশটাকে বিক্রি করে দেবে। এই সরকার কৃষকের পেটে ছুরি মেরেছে, তারা খেটে খাওয়া মেহনতী মানুষের খাবার কেড়ে নিচ্ছে, পাশাপাশি তিনি এও জানান ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কাটানোর জন্য আব্বাস সিদ্দিকী বিজেপির থেকে টাকা খেয়ে রাজনৈতিক প্রচারে নেমেছে, কিন্তু তাতে কোন লাভ হবে না। বাংলার মানুষ সঠিক জায়গায় ভোট দেবে, এদিনের সভায় প্রায় শতাধিক এরও বেশি সমর্থকরা কেন্দ্রের জনস্বার্থ বিরোধী আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে এবং এদিনের সভায় থেকেও জানানো হয় আগামী দিনেও এই বিক্ষোভ চলতে থাকবে তাদের।

সিদ্দিকুল্লাহ চৌধুরি আরোও বলেন সামনে নির্বাচন, হাতে সময় নেই, না হলে কলকাতার রাজপথে ৫০০ ট্রাক্টর নিয়ে কৃষি বিল আইনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে দেখাতাম। রাজ্যে ২৪ শে ডিসেম্বর প্রথম আমরা কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তখন কেউ পথে নামেনি। মগরাহাট ২ নং ব্লকের মগরাহাট হাই স্কুলের মাঠে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে কৃষি বিল আইন বিরুদ্ধে গণ বিক্ষোভে যোগ দিতে এসে এমনটাই জানান পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা সভাপতি সিদ্দীকুল্লাহ চৌধুরী।

দক্ষিণ ২৪ পরগণা জেলা জমিয়তে উলামার আহ্বানে মগরাহাট হাইস্কুল মাঠে কেন্দ্রে বিজেপি সরকারের কৃষি বিল আইন তৈরীর বিরুদ্ধে গণ বিক্ষোভ সমাবেশ । এদিন জমিয়তে উলামায়ের ডাকে গণ বিক্ষোভ সমাবেশ ডাকে শিখ সম্প্রদায়ের মানুষ, বেলুর মোঠ রামকৃষ্ণ মিশনের স্বামী পরমানন্দ মহারাজ সহ বিভিন্ন ধর্মের মানুষ সভায় যোগ দেন।

এদিন গণ বিক্ষোভ সমাবেশে উপস্থিত সকলে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা করেন, বক্তব্যের মাধ্যমে সিদ্দীকুলা চৌধুরী জানান, সরকার দেশের মানুষকে ক্ষতি করার জন্য কৃষি আইন করেছে। সারা দেশের মানুষ কৃষি আন্দোলনে সামিল হয়েছে৷ সেই আন্দোলনে সামিল হতে গাজীপুর সীমান্তে গিয়েছিলাম। সামনে রাজ্যে বিধানসভা নির্বাচন না হলে কলকাতার রাজপথে ৫০০ ট্রক্টর নিয়ে কৃষি বিল বিরোধী মিছিল করতাম। পাঞ্জাব , হরিয়ানার মানুষ দেশের মানুষের জন্য ৪০ শতাংশ খাদ্যশষ্য উৎপাদন করে। সিদ্দীকুল্লাহ চৌধুরী জানান, হজ্বের জন্য আরবে গিয়ে দেখি চালের বস্তার গায়ে মেড ইন ইন্ডিয়া,পাঞ্জাব লেখা আছে। বিদেশের বাজারে কৃষকরা আমাদের দেশের নাম উজ্জ্বল করছে, আর সেই কৃষকদের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে কেন্দ্র সরকার না মানবো না। শেষ রক্ত বিন্দু দিয়ে লড়ে যাবো ।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories