Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

সচিনের বাড়ির বাহির পর্যন্ত পৌঁছে গেল কৃষকদের প্রতিবাদ

নিউজ ডেস্ক : ৭৪ দিন অতিবাহিত হয়ে গেছে কৃষক আন্দোলনের। মোদি সরকারের প্রণয়ন করা ৩ বিতর্কিত প্রত্যাহারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে সারা দেশে। এবার সেই ঢেউ ধাক্কা দিলো সাম্প্রতিক সময়ে কৃষক আন্দোলন বিরোধী মন্তব্য করা ক্রিকেটার শচীন তেন্ডুলকরের বাড়ির দরজায়। এক ব্যক্তি হাতে জাতীয় পতাকা এবং পোস্টার নিয়ে শচীন টেন্ডুলকারের বাড়ির সামনে প্রতিবাদে হাজির হয় গতকাল। পরবর্তীতে তার সঙ্গে যোগ দেয় আরো অনেকে।

প্রতিবাদকারীর নাম রঞ্জিত সিং, তিনি নিজেকে এক কৃষকের পুত্র এবং স্বভিমানি শেটকারি সংগঠনের সক্রিয় কর্মী বলে পরিচয় দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বাইয়ে শচীনের বাড়ির বাইরে প্রতিবাদী পোস্টার হাতে দাড়ানো ব্যক্তিটিকে ওখান থেকে সরিয়ে দেবার চেষ্টা করছে নিরাপত্তারক্ষীরা।

উল্লেখ্য কৃষক আন্দোলন এত দিন অতিবাহিত হয়ে গেলেও ভারতের কোন সেলিব্রেটি এ ব্যাপারে মন্তব্য করেননি। সচিন তেন্দুলকার সারা জীবনই ক্রিকেটের বাইরে বিষয়গুলিতে নীরব থাকতে পছন্দ করেন। তবে কৃষক আন্দোলন মত একটা সংবেদনশীল এবং স্পর্শ কাতর বিষয়ে সচিন তেন্দুলকার নীরবতা প্রশ্নবিদ্ধ ছিল। কিন্তু অবশেষে যখন তিনি মুখ খুললেন তখন তিনি সরকারের পক্ষেই দাঁড়ালেন কৃষকদের বিরুদ্ধে।

তারপর থেকে তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে সারাদেশে এবং বিশ্বে। তাকে মেরূদণ্ডহীন, কাপুরুষ, আম্বানি এবং মোদি সরকারের দালাল বলে আক্রমণ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বিভিন্ন জায়গায় তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। তার ছবিতে আগুন দেয়া হয়েছে। এবার সেই রেশ তার বাড়ির দোরগোড়ায় পৌঁছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories