Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

দুইবার করোনা ভাইরাস ভ্যাকসিন নেওয়ার পর জার্মানিতে আক্রান্ত অনেক সুস্থ ব্যক্তি

নিউজ ডেস্ক : দুইবার করোনা ভ্যাকসিন নেওয়ার পর জার্মানিতে আক্রান্ত অনেক সুস্থ ব্যক্তি। জার্মানির অসানব্রুক শহরের বেলম এলাকার এক হাসপাতালে সুস্থ অবস্থায় করোনা ভ্যাকসিন গ্রহণ করেছিলেন বহু মানুষ। জার্মানির তৈরি বায়োএনটেক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ তারা গ্রহণ করেন ২৫ শে জানুয়ারিতে। সম্পূর্ণ সুস্থ অবস্থায় করোনা ভ্যাকসিন গ্রহণ করা ওই ব্যক্তিদের মাঝে ১৪ জনের শরীরে দ্বিতীয় ডোজ নেওয়ার পর ধরা পড়েছে করোনাভাইরাস। তাদের শরীরে ধরা পড়া করোনাভাইরাসটি ব্রিটেনে নতুনভাবে সংক্রামিত করোনাভাইরাস এর একটি স্ট্রেন বলে জানা গিয়েছে। তবে তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ার সঠিক কারণ আদৌ এই ঘটনাটির সঙ্গে সঙ্গে যুক্ত কিনা সে ব্যাপারে কিছু জানায়নি চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় রীতিমতো আশঙ্কা ছড়িয়ে পড়েছে জার্মানির এই ভ্যাকসিন গ্রহণ করা বহু ব্যক্তির মাঝে।

উল্লেখ্য ব্রিটেনে করোনার নতুন স্ট্রেনের প্রবল সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে জার্মানিতেও ডিসেম্বরের মাঝামাঝি থেকে বলবৎ করা হয় কড়া সতর্কতা এবং ঘোষণা করা হয় লকডাউন। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জার্মানির বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল কে ১৪ই জানুয়ারির পরেও লকডাউনের সর্তকতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের
শীঘ্রই আলোচনা করবেন বলে জার্মান সংবাদমাধ্যমগুলো সূত্রে জানা গেছে।

রবার্ট কখ ইনস্টিটিউটের (আরকেআই)-এর হিসেব মতে, জার্মানিতে কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে এ পর্যন্ত ৬১ হাজার ৬৭৫ জন মারা গেছেন৷।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories