Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

পশ্চিমা তাবেদার সালমানের সৌজন্যে সর্বপ্রথম সৈনিক মহলে নামছেন সৌদি মহিলারা

নিউজ ডেস্ক : সুস্থ-সভ্য সংস্কৃতির অধঃপতনের চরমপর্যায়ে সৌদি আরব। যে সৌদি আরবকে এতদিন একনামে সুস্থ-সংস্কৃতির দেশ হিসেবে গণ্য করা হতো, যে দেশকে বলা হতো ইসলামী আলোর পথিকৃত! সেই দেশে শুরু হচ্ছে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ। একের পর এক শুরু হচ্ছে ধর্ম বিরোধী যাগ-যজ্ঞ। সিনেমাহল, বার থেকে শুরু করে কোন কিছুই বাদ পড়ছে না সৌদি আরবের যুগ সংস্কৃতির তালিকা থেকে। এখন আর এক নতুন পন্থা, ‘সর্বপ্রথম সৌদি আরবের সেনাবাহিনীতে সৈনিক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে মহিলাদের কে’।

সৌদি আরবের সামরিক বাহিনী শক্তিশালী করে তুলতে সর্বপ্রথম সৈনিক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে সৌদি মহিলাদের। এ বিষয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামরিক বিভাগের এক নির্দেশনায় বলা হয়েছে, “রিয়াদের কিং ফাহাদ সিকিউরিটি কলেজে মহিলাদের সৈনিক হিসেবে নিয়োগ চলছে। এবং ১৩ই ফেব্রুয়ারি থেকে ১৮ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির আবেদনপত্র জমা নেয়া হবে।

সৌদি আরবের সামরিক মন্ত্রণালয়ের এক আধিকারিক জানান, “এখানে শুধুমাত্র প্রথাগত শিক্ষা ছাড়াও হবে নিরাপত্তা বিষয়ক পড়াশোনা ও নিরাপত্তা মূলক গবেষণা। এখানে এই পড়াশোনা শেষ করার পর তারা( মহিলারা) সুযোগ পাবেন কারাগার, মদ্যপান নিয়ন্ত্রণ, সিভিল ডিফেন্স ইত্যাদি কর্ম ক্ষেত্রে। সৌদি আরবের প্রিন্স সালমানের নেতৃত্বে সৌদি আরবের সংস্কৃতি মালায় বেশকিছু ইসলাম বিরোধী কার্যকলাপ নথিভূক্ত হয়েছে। যার মধ্যে অন্যতম মহিলাদের ‘গাড়ি’ চালানো, এবার তারপরের স্থানে প্রকাশিত হতে চলেছে মহিলা সৈনিক নিয়োগ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories