Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে নয় : মমতা

নিউজ ডেস্ক : আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে নয়, এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ ইন্ডিয়া টুডে ২০২১ কথা বলার সময় এমন মন্তব্য করেন। বহুদিন ধরে বাম দলগুলো এবং কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এক গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ করে আসছে, আজ কথা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর তা আরও তীব্র হবে বলেও মনে করছেন অনেকে।

আজ ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২১ এ সঞ্চালক রাহুল কারনাওয়াল মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, “আপনি বাম দলগুলোর বিরুদ্ধে লড়াই করেছেন এবং তাদের ৩৪ বছরের শাসন সমাপ্ত করেছেন। এখন লড়ছেন ডানপন্থী সংঘ পরিবার বা হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে। আপনি কিভাবে এই দুই শক্তির বিরুদ্ধে লড়াইকে আলাদা করবেন?” তার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের লড়াই আরএসএস বা সংঘ পরিবারের বিরুদ্ধে নয়, তারা নির্বাচনে অংশগ্রহণ করে না। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। তার এই মন্তব্যের পর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি মুখ্যমন্ত্রী আরএসএস এর বিরুদ্ধে সরাসরি অবস্থান না নিয়ে রাজ্যের হিন্দুত্ববাদী ভোটের একাংশকে টার্গেট করার চেষ্টা করছেন। এটা সবার কাছে স্পষ্ট যে বিজেপির ক্ষমতায় আগমন এবং তাদের অগ্রগমন এর পেছনে মূল শক্তি আরএসএস।

কিন্তু বান দলগুলি বারবার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা গোপনে বিজেপির সঙ্গে মিলে রয়েছেন। এমনকি পলিটব্যুরোর সদস্য সিতারাম ইয়েছুরি বলেছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিধানসভা ত্রিশঙ্কু হয় তাহলে, মমতা বিজেপির সঙ্গে জোট গড়বেন।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories