Saturday, September 5, 2026
28 C
Kolkata

ব্যালটে ভোট! পাঞ্জাবের পুরসভা নির্বাচনে ধুয়ে মুছে সাফ বিজেপি,বিপুল জয় কংগ্রেসের

নিউজ ডেস্ক : ব্যালট এর সাহায্যে অনুষ্ঠিত পাঞ্জাবের পৌরসভা নির্বাচনে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিজেপি এবং তাদের কিছুদিন আগে পর্যন্ত শরিক থাকা একালি দল। নির্বাচনে ব্যাপক জয় কংগ্রেসের। আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। তাই তার আগে এই বিরাট জয় কংগ্রেসকে অনেক ভালো অবস্থানে পৌঁছিয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে কৃষক আন্দোলনের বিরুদ্ধে মোদি সরকারের কঠোর অবস্থান যে পাঞ্জাবীরা মোটেই ভালো ভাবে গ্রহণ করেনি তা নির্বাচনের এই ফলাফলে স্পষ্টভাবে বোঝা গেল।

কৃষক বিক্ষোভের আবহে গত রবিবার পাঞ্জাবের মোট ১১৭টি পুরসভা এবং পুরনির্বাচনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে আটটি ছিল পুরনিগম, বাকি ১০৯টি পুরসভা। সব মিলিয়ে ২ হাজার ৩০২টি আসনে লড়াই করেছেন ৯ হাজার ২২২ জন প্রার্থী। পাঞ্জাবের কৃষি বিক্ষোভের প্রভাব ভোটবাক্সে কীভাবে পড়ছে তার খানিকটা আভাস এই নির্বাচনে পাওয়া যাবে। কারণ, পাঞ্জাবের শহরাঞ্চলের মানুষের জীবনযাপনও মূলত কৃষি নির্ভর।

বুধবার ভোটগণনা শুরু হওয়ার পর দেখা যাচ্ছে প্রত্যাশিতভাবেই কংগ্রেস প্রার্থীদের জয়জয়কার হচ্ছে। বিজেপি, অকালি দল-সহ অন্য বিরোধীরা অনেকটাই পিছনে। তবে, কংগ্রেসকে খানিকটা টক্কর দিচ্ছেন নির্দল প্রার্থীরা। যে আটটি পুরনিগমের নির্বাচন হয়েছিল, তার মধ্যে ইতিমধ্যেই ৬টি পুরনিগম দখল করে ফেলেছে হাত শিবির। এই ছ’টি পুরনিগম হল মোগা, হোশিয়ারপুর, কপুরথলা, আবোহার, পাঠানকোট, এবং ভাতিন্ডা। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল ভাতিন্ডায় কংগ্রেসের জয়। ৫৩ বছর পর এই পুরনিগমটি দখল করল হাত শিবির। ভাতিন্ডা এমনিতে অকালি দলের গড় হিসেবে পরিচিত। এই কেন্দ্র থেকেই সাংসদ হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল। শুধু পুরনিগমগুলি নয়, রাজ্যের অধিকাংশ পুরসভাও দখল করার পথে হাত শিবির।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories