Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

লকডাউন এর পরে অসহায় অবস্থার মধ্যেই দিন কাটাচ্ছে ইট ভাটার শ্রমিকরা

বসিরহাট মহকুমার আর্থ সামাজিক অবস্থা অনেকটাই নির্ভর ইট বা ভাটা শিল্পের উপর। আর সেই ভাটা শিল্প লকডাউনের কবলে পড়ার পর থেকে খারাপ অবস্থার মধ্যে দিন কাটছে শ্রমিকরা।

ইট ভাটার অনুসারী শিল্পেও এক চরম দুর্দিন নামিয়ে এনেছে অপরিকল্পিত লকডাউন। হাজার হাজার শ্রমজীবি ঘোর অন্ধকারে অতিবাহিত করছে তাদের জীবনজীবিকা। ইটভাটা শ্রমিক, মালিক, অনুসারী শিল্পে যুক্ত সবারই এক কথা।

বসন্ত এসে গিয়েছে। হালকা কুয়াশায় ঘেরা এদিনের সকাল।ইছামতী নদীর পাড় বরাবর অসংখ্য ইটভাটা বসিরহাট ইটিন্ডা রোড বরাবর। ইট তৈরির কাজে ব্যস্ত পুরুষ মহিলা শ্রমিকরা। কেমন আছেন তারা? উত্তর একটাই, ভালো নেই দাদা। বললেন রফিকুল গাজি, মিজানুর গাজি,তাপস সরদার,আফরুজা বিবি,মাজিদা বিবিরা।

গত বছর ২২শে মার্চ জনতা কার্ফুর পরের দিন লকডাউন ঘোষণা হওয়ার সাথে সাথেই ইটভাটা গুলি বন্ধ হয়ে যায়।১২ এপ্রিল ২০২০ সি আই টি ইউ’র পক্ষ থেকে বি ডি ও’র নিকট ই-মেল করে দাবি করা হয় কাজ হারানো শ্রমিকদের পরিবার প্রতি ৫০০০ টাকা দিতে হবে।ভিন রাজ্যের থেকে আগত যে শ্রমিকরা ইটভাটার মধ্যে শেডে আছে তাদের খাদ্যের ও অন্যান্য খরচ সরকারকে বহন করতে হবে। হোয়াটস অ্যাপ মারফত বাদুড়িয়া ও সি কেও দেওয়া হয়। কিন্তু মৌখিক ভাবে জানান যে ইটভাটা মালিকরা শ্রমিকদের খাদ্যের ব্যবস্থা করবেন। কিন্তু মালিকেরা কোন সাহায্য কার্যতঃ করে নি।বসিরহাট বদরতলার একটি ইটভাটার শ্রমিক আলামিন মোল্লার কথাও তাই।রামচন্দ্রপুরের ইটভাটার পাতাই শ্রমিক মিজানুর ইসলাম বলেন, সরকার থেকে তো কোন সাহায্য পাইনি। মালিকও কোন সাহায্য করেনি। রামচন্দ্রপুর এলাকার ইট ভাটার মালিকরা কোন ত্রাণ বাবদ সাহায্য করেনি।

বাদুড়িয়া, স্বরূপনগর, বসিরহাট, হাসনাবাদ,মিনাখা ইছামতি বিদ্যাধরী নদীর দুই তীর বরাবর মহকুমা জুড়ে ৮৫০ ইটভাটা।ভাটা প্রতি কমবেশি ২৩০শ্রমিক কাজ করে।এছাড়া ইট সাপ্লায়ার,জ্বালানি সরবরাকারী,ট্রান্সপোর্ট ইত্যাদি যুক্ত অনুসারী অন্যান্য শিল্প। ভিন রাজ্য থেকে মূলত ফায়ার ম্যান ও প্রতি ভাটায় অল্পসংখ্যক ভিন রাজ্য থেকে অবাঙালী হিন্দিভাষী শ্রমিক আসে। বেশিরভাগ স্থানীয়। যার ৮০শতাংশ মুসলিম। মূলত ঠিকাদারদের অধীনে কাজ করে শ্রমিকরা। বর্তমান সময়ে শ্রমিক সংখ্যা কমছে। কারন এখন উন্নত প্রযুক্তি,জেসিপি দিয়ে মাটি কাটা ও পকমিলের ইট তৈরির মাটি তৈরী জেসিপি ও মেসিন দিয়ে করা হচ্ছে। শ্রমিকরা ইটভাটা গুলিতে কাজ করতে আগ্রহ হারাচ্ছে। কারন সপ্তাহে তিন-চার দিনের বেশি কাজ পকমিল ও হাজিরা শ্রমিকরা পায় না।ছয় মাসে এখন একশো দিনের বেশি কাজ পায় না।যার ফলে এখন অনেকেই ইটভাটার কাজে আগ্রহ হারিয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে। সপ্তাহে সব দিন কাজ না পাওয়ায় দৈনিক গড় মজুরি কম। বর্তমান সরকারের আমলে নূন্যতম মজুরি পায় না। বর্ষাকালে যখন কাজ থাকে না, তখন শ্রমিকরা দাদন নিতে বাধ্য হয়।এর ফলে মজুরি আন্দোলন হয় না। শ্রমিকদের উপর চলে ভয়ভীতি ও মালিকের দমন নিপীড়ন শাসকদলের সহায়তায় এমনি অভিযোগ তাদের। কর্মচারীদের বেতনও কম।ই পি এফের টাকা জমা দেয় না। রামচন্দ্রপুর এলাকায়  কর্মচারীদের বেতন আট হাজার টাকা।এর কমেও অনেকেই কাজ করে। বসিরহাট এলাকার ভাটা ম্যানেজার ও  ভাটার কর্মচারী ই পি এফের টাকা জমা না দেওয়ায় পেনশন ও ই পি এফের টাকা পায় নি।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories