Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

এবার কৃষক আন্দোলনে সামিল বৌদ্ধ সন্ন্যাসীরা,আরো বেকায়দায় মোদী সরকার

নিউজ ডেস্ক : কৃষক আন্দোলনের সমর্থনে এবার দিল্লি সীমানায় পৌঁছে গেলেন বৌদ্ধ ভিক্ষুরা। কৃষক আন্দোলনের বয়স প্রায় তিন মাস হতে চলল, কেন্দ্রের প্রণীত বিতর্কিত ৩ কৃষি আইন বাতিলের দাবিতে এখনও নিজেদের অবস্থান বিক্ষোভে অনড় কৃষকরা। তাঁদের স্পষ্ট দাবি, আইন প্রত্যাহার না করা পর্যন্ত তাদের আন্দোলন থামবে না। এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে একাধিকবার বৈঠকের পরেও মেলেনি রফাসূত্র। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে ইতিমধ্যেই সারা দেশের প্রচারে নামার কথা ভাবছেন কৃষক নেতারা। এই পরিস্থিতিতে পাশে দাঁড়াড়ালেন বৌদ্ধ ভিক্ষু সম্প্রদায়।

যদিও গত ডিসেম্বর থেকে গাজিপুরে কৃষকদের অবস্থান বিক্ষোভের জায়গায় বৌদ্ধ সন্ন্যাসিদের আনাগোনা লেগেই ছিল। সেখানে তাঁদের থাকার জন্য একটি তাবুও খাটানো হয়েছে। নতুন বছরে লোসার উৎসবের পরই এবার বৌদ্ধ ভিক্ষুরা দলে দলে আসতে শুরু করেছেন। গাজিপুরে কৃষকদের সঙ্গে থেকেই আন্দোলনে সামিল হতে যাচ্ছেন তাঁরা। এক বৌদ্ধ সন্ন্যাসি বলেন, ‘‌সামাজিক অন্যায়–অবিচার হলে চুপ করে থাকা উচিত নয়। ধর্ম আমাদের এটাই শিখিয়েছে। চাষবাসের কোনও ধর্ম হয় না। এই লড়াই আমাদের জীবন আর রুজিরুটির অধিকারের লড়াই। 
সংবাদ সংস্থা এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে এক ভিক্ষু বলেন, ‘‌তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনে সামিল হতেই লখনউ থেকে এসেছি আমরা। আমরা প্রতিজ্ঞা করেছি, যতক্ষণ না কৃষকদের দাবি মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ আমরা এখান থেকে নড়ছি না।’‌

এমনিতে কৃষক আন্দোলন নিয়ে ঘরে বাইরে চাপের মুখে থাকা মোদি সরকার এবার আরও বেকায়দায় পড়বে শিখ সম্প্রদায়ের ধর্মীয় ব্যক্তিবর্গের পর যদি বৌদ্ধ সন্ন্যাসীরা এই আন্দোলনে সরাসরি সামিল হয়। উল্লেখ্য মূলত তিব্বতের সঙ্গে সম্পর্কযুক্ত বৌদ্ধ সন্ন্যাসী সম্প্রদায়ের বেশিরভাগ ভারতবর্ষের রাজনৈতিক আশ্রয়ে থাকা দলাই লামার অনুগামী। প্রভাবশালী নেতা দলাই লামার অনুগামীরা কৃষক আন্দোলনে সামিল হলে মোদি সরকারের চিন্তা আরো বাড়বে বলে মনে করছেন অনেকে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories