Sunday, September 6, 2026
28 C
Kolkata

ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরস্কার “৫ লিটার পেট্রোল,” নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল খবর

নিউজ ডেস্ক : ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরস্কার হিসেবে ৫ লিটার পেট্রোল দেওয়া হলো ভোপালের একটি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলায়। পুরস্কারটি জিতেছেন ওই টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হওয়া সালাউদ্দিন আব্বাসী। খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ইন্টারনেট জগতে।

ক্রিকেট টুর্ণামেন্টটি আয়োজন করেছিল স্থানীয় এক কংগ্রেস নেতা মনোজ শুক্লা। তবে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরস্কার নিয়ে ইতিমধ্যেই ইন্টারনেট জগতে শুরু হয়ে গেছে হাসি ঠাট্টা তামাশা।

উল্লেখ্য গত কয়েক সপ্তাহে ভারতের বিভিন্ন রাজ্যের পেট্রোল সেঞ্চুরি করেছে জানিয়ে প্রবল চাপের মুখে মোদী সরকার। সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দাম। কয়েক মাসের ব্যবধানে ২০০ টাকার বেশি বৃদ্ধি পেয়েছে প্রতি সিলিন্ডার এলপিজি গ্যাসের দাম। পেট্রোলের মূল্য সেঞ্চুরি করার পর এক পেট্রল পাম্পে এক যুবকের ব্যাট হাতে সেঞ্চুরি উদযাপন করার ফটো ভাইরাল হয় নেট দুনিয়ায়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories