Saturday, September 5, 2026
30 C
Kolkata

ন্যূনতম ভাড়ার দাবিতে দেশজুড়ে অ্যাপ-ক্যাব চালকদের কর্মবিরতি, ব্যাহত পরিষেবা

ন্যূনতম ভাড়া নির্ধারণ ও আইন মেনে পরিষেবা চালানোর দাবিতে শনিবার দেশজুড়ে কর্মবিরতিতে শামিল হলেন অ্যাপ-ভিত্তিক ক্যাব ও ডেলিভারি গাড়ির চালকেরা। উবার, ওলা, র‌্যাপিডো-সহ একাধিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত চালকেরা রাস্তায় নামায় বিভিন্ন রাজ্যে পরিবহণ পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে পড়ে।

তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন এবং ইন্ডিয়ান ফেডারেশন অব অ্যাপ-বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের ডাকে এই আন্দোলনে অংশ নেন লক্ষাধিক চালক। তেলেঙ্গানা, কর্নাটক, অসম, মহারাষ্ট্র থেকে শুরু করে দিল্লি—বিভিন্ন রাজ্যে পরিষেবায় প্রভাব পড়ে। রাজধানীতে জন্তর মন্তরে জমায়েত করে চালক সংগঠনগুলি।

চালকদের অভিযোগ, ২০২৫ সালের মোটর ভেহিকল অ্যাগ্রিগেটর গাইডলাইনে ন্যূনতম ভাড়া নির্ধারণের কথা থাকলেও তা এখনও কার্যকর হয়নি। ফলে সংস্থাগুলি কম ভাড়ায় চালকদের কাজ করতে বাধ্য করছে। সংগঠনগুলির দাবি, অবিলম্বে ন্যূনতম বেস ফেয়ার ঘোষণা ও বেআইনি বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।

চালক সংগঠনগুলির তরফে জানানো হয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকার দ্রুত আলোচনায় না বসলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে হাঁটা হবে। এই কর্মবিরতি শুধু সতর্কবার্তা—দাবি না মানলে লড়াই আরও তীব্র হবে, স্পষ্ট ইঙ্গিত চালকদের।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories