Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় প্রাণ ফিরে পেলেন স্কুল শিক্ষক

মালদা, ৬ মার্চ: 

স্কুলে যাওয়ার রাস্তার অবস্থা একেবারেই বেহাল। সেই রাস্তা দিয়ে বাইক নিয়ে স্কুল যাওয়ার পথে পড়ে গিয়ে গুরুতর জখম হন ইংরেজবাজারের মোহনপুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার মণ্ডল (৬০)। মালদা মানিকচক রাজ্য সড়কের ওপর সেকেন্দরপুরের কাছে বাইক থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান তিনি। যদিও পথচারীদের কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ। সেই সময় ইংরেজবাজার থানার কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার হীরণ্ময় ঘোষ তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি জানান, “ওই প্রধান শিক্ষক গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেননি। আমি দেখামাত্র একটি গাড়ি দাঁড় করিয়ে হাসপাতালে ভর্তি করি। দেরি হলে তার প্রাণসংশয় হতে পারত।”

এদিকে মালদা মানিকচক রাজ্য সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন নিত্যযাত্রীরা। খারাপ রাস্তার কারণে নিত্যদিন দূর্ঘটনা লেগে থাকে বলে অভিযোগ তাদের।

Hot this week

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Topics

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Related Articles

Popular Categories