Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বামেদের অর্ধেক লোকও নেই মোদির ব্রিগেডে,হতাশ মোদি মুখরক্ষায় বললেন,’এত বড় জনসমাগম দেখিনি’

নিউজ ডেস্ক : রাজ্যে মোদি আসবেন আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রচারাভিযানে। মঞ্চ প্রস্তুত করা হয় সারা বাংলার রাজনৈতিক শক্তি পরীক্ষার রাজধানী বলে পরিচিত ব্রিগেড ময়দান। বিজেপির তরফ থেকে জোগাড় করা হয় বেশ কিছু নামী অনামী ব্যক্তিকে, যারা মোদির আগমনের সভায় গেরুয়া শিবিরে নাম লেখাবেন। তাদের মধ্যে শামিল ছিল বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করা অভিনেতা মিঠুন চক্রবর্তী ও। কিন্তু সবার নজর ছিল নির্বাচনমুখী রাজ্যের বিজেপি পরীক্ষায় মোদিকে সামনে রেখে আয়োজিত জনসভায় কত মানুষের আগমন ঘটে তা দেখার। কিন্তু রাজ্য স্তরের বিজেপি নেতাদের একের পর এক ভাষণের পর ময়দান যখন ফাঁকা তখনও অনেকে আশা করেছিলেন গেরুয়া শিবিরে যে হয়তো বা মোদির আগমনের জন্যই জনসমাগম আটকে আছে।

কিন্তু বেলা গড়িয়ে ঘড়ির কাঁটা যখন ১২টা পার করে তখনও ব্রিগেডের ৩০ শতাংশ জায়গা ভর্তি হয়নি। যা দেখে চরম হতাশ বিজেপির রাজ্য নেতৃত্ব। মোদী অমিত শাহ দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর সোনার বাংলা গড়ার বুলী যে আদৌ ফলপ্রসূ হচ্ছে না তা বোঝা গেল আজকের ব্রিগেডের স্বল্প জনসমাগম থেকে। অবশেষে মোদির ভাষণ এর সময় যখন বিজেপি নেতৃত্ব চরম অস্বস্তিতে এই স্বল্প জনসমাগম দেখে তখন মোদি সবার মুখ রক্ষায় বললেন এত বিশাল জনসমাগম আমি জীবনেও দেখিনি। অথচ কয়েকদিন আগে বাম কংগ্রেস আই এস এফ এর ডাকে আয়োজিত ব্রিগেড সমাবেশে যে পরিমাণ জনসমাগম হয়েছিল তার অর্ধেকও আজ দেখা যায়নি। একদম নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা রাজ্যে বিজেপির শক্তি পরীক্ষায় এই ব্যর্থতা ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories