Saturday, September 5, 2026
28 C
Kolkata

দ্বিতীয় হুগলি সেতুতে অ্যাক্সিডেন্ট: আহত আট

আজ সকাল 6টা নাগাদ দ্বিতীয় হুগলী সেতুতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। চারটি গাড়ির সংঘর্ষে আহত হয় কমপক্ষে আট জন,তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ সূত্রে জানা গিয়েছে কলকাতা থেকে হাওড়াগামী একটি ট্যুরিস্ট বাস দাঁড়িয়েছিল,তার পিছনে ছিল একটি মারুতি গাড়ি,মারুতির পিছনে মাল বোঝাই ট্রাক দাঁড়িয়েছিল। হঠাৎই আরও একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এসে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে,দাঁড়িয়ে থাকা ট্রাকটি ধাক্ক দেয় মারুতিকে এবং মারুতি ধাক্কা দেয় সামনের বাসকে। এর ফলেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দ্বিতীয় ট্রাকের চালক ও মারুতি চালকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সকলকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ক্রেন,দ্রুত গাড়িগুলি সরানোর ব্যবস্থা চলছে।দুর্ঘটনা সংলগ্ন অঞ্চলের যান চলাচল ব্যাহত হচ্ছে বলেই জানা গিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories