Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

ভোটের মুখে তল্লাসিতে জয়নগরে উদ্ধার নগদ কয়েক লাখ, ৫ কেজি রুপার গয়না

পয়লা এপ্রিল অর্থাত্‍ দ্বিতীয় দফা থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। চলবে চতুর্থ দফায় ১০ এপ্রিল পর্যন্ত। তিন দফার ভোটে যে কোনও রকম দুষ্কৃতী দৌরাত্ম্য আটকাতে জেলার জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। বুধবার রাত ১২টা নাগাদ জয়নগর থানার পুলিশ একটি গাড়ি থেকে কয়েক লাখ টাকা নগদ ও বেশ কয়েক কেজির রূপার গয়না বাজেয়াপ্ত করল। চালক-সহ ৩ জন আটক করে জি়জ্ঞাসাবাদ চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তিরা হলেন শাহনওয়াজ বৈদ্য ইশা আলি এবং ওয়াসিম মোল্লা। তাঁরা রাজারহাট থানা এলাকার বাসিন্দা। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন থানা এলাকায় শুরু হয়েছে নাকা তল্লাসি। সেই তল্লাসিতে বেশ কয়েক জায়গায় উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও প্রচুর অর্থ।

বুধবার রাতে একটি সাদা রঙের গাড়ি জয়নগর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। জয়নগর থানা এলাকার মুলদিয়া মোড়ের কাছে তল্লাসির সময় গাড়ির যাত্রীদের দেখে পুলিশের প্রাথমিক সন্দেহ হয়। গাড়িতে তল্লাসি চালাতেই নগদ ৩ লাখ ৪০ হাজার টাকা এবং ৪ কেজি ৭০০ গ্রাম রুপার গয়না উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে গাড়িটি এবং চালক-সহ ৩ আরোহীকে আটক করে জয়নগর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা চেষ্টা চলছে, এই টাকা গয়নার উত্‍স কী এবং কী উদ্দেশে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলি।

ভোটের আগে এই তত্‍পরতা নিয়ে আবার অনেকে প্রশ্ন তুলছেন। এলাকার মানুষের দাবি, শুধু ভোটের আগে তত্‍পরতা না দেখিয়ে যদি সারা বছর পুলিশ এই ভূমিকা নেয় তবে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য অনেক কমে যেত।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories