Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

এবার উত্তর প্রদেশের পুলিশের সহযোগিতায় বজরং দলের কর্মীরা হেনস্থা করল খ্রিস্টান সন্ন্যাসীনিদের

নিউজ ডেস্ক : মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে এবং ভিত্তিহীন অপবাদ দিয়ে মুসলিমদের আক্রমণ করা, এমনকি নিরীহ মুসলিমদের গণপিটুনি দিয়ে হত্যা করা আজকাল বজরং দলের সন্ত্রাসীদের কাছে খুব সাধারণ বিষয় হয়ে উঠেছে। এই ব্যাপারে তারা বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে পূর্ণ সহযোগীরা পায় যোগীর রাজ্য উত্তর প্রদেশের পুলিশের। কিন্তু এবার মুসলিমদের ছাড়িয়ে তাদের সন্ত্রাসী কার্যকলাপ পৌঁছে গেলো খ্রিস্টান সন্ন্যাসিনীদের কাছে। এবার উত্তর প্রদেশের পুলিশের সহযোগিতা নিয়ে ২ খ্রিস্টান সন্ন্যাসিনী এবং তাদের সঙ্গে দিল্লি থেকে উড়িষ্যা ভ্রমণ করা ২ সহযোগীকে জবরদস্তি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা অভিযোগে হেনস্থা করল বজরং দলের কর্মীরা।

 

কেরালা কেন্দ্রিক সাইরো মালাবার চার্চের অন্তভূক্ত ওই ৪ খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারী দিল্লিতে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সেখান থেকে ট্রেনে উড়িষ্যা যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে বজরং দলের ৪ কর্মী উত্তরাখণ্ডের ঋষিকেশ স্টেশনে ট্রেনে চেপে তাদেরকে জেরা করা শুরু করে। সন্ন্যাসিনীদের ২ সহযোগিকে বিশেষ করে জেরা করা হয়। তাদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করে তারা। কিন্তু ওই দুই মহিলা বার বার নিজেদের জন্ম সূত্রে খ্রিস্টান বলে দাবি করলেও তারা তা শোনেনি। তারা নিজেদের আধার কার্ড দেখালেও উত্তর প্রদেশের পুলিশ তাদেরকে হিন্দুত্ববাদীদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে ট্রেন ঝাঁশি স্টেশনে পৌঁছানোর পর। তাদের ৫ ঘণ্টার বেশি সময় ধরে জেরা করা হয় কোনো কারণ এবং প্রমাণ ছাড়া বলে অভিযোগ। পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কেরালার খ্রিস্টান চার্চের সংগঠনের তরফ থেকে বিষয়টির নিন্দা করা হয়েছে। বাম নেতা রমেশ ছেন্নিথা বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। উত্তর প্রদেশের পুলিশের সহযোগিতায় তাদেরকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। কংগ্রেস বিষয়টির নিন্দা জানিয়ে মোদির কাছে চিঠি লিখে বিষয়টির তদন্ত দাবি করেছে। উত্তর প্রদেশের পুলিশ বা বজরং দল বা বিজেপির তরফ থেকে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories