Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

ভারতের মুসলিমদের মানবাধিকার নিয়ে কথা হয়েছে মন্ত্রীদের সঙ্গে, বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

নিউজ ডেস্ক : একটি সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল তার সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ‘দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের’ মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা। এর উত্তরে জেনারেল লয়েড অস্টিন বলেন, ‘আমি তার সাথে এ বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ পাইনি। তবে এ ইস্যু নিয়ে মন্ত্রিসভার অন্যান্য সদস্যের সাথে আমার আলোচনা হয়েছে।’

মার্কিন সিনেট কমিটি ‘ভারতের গণতান্ত্রিক পরিস্থিতির অবক্ষয়’ নিয়ে যে সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন সে সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আইনের শাসন ও মানবাধিকার খুবই গুরত্বপূর্ণ।’

জানুয়ারিতে জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লয়েড অস্টিন হলেন নতুন মার্কিন প্রশাসনের প্রথম শীর্ষ ব্যক্তি যিনি ভারত সফরে এলেন।

এ সফরের মূল লক্ষ্য হলো কোয়াডের সদস্যদের মধ্যে শক্তিশালী কৌশলগত সম্পর্ক গঠন করা (ভারত, জাপান, অষ্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র) যাতে এ অঞ্চলে চীনা প্রভাবকে বাধা দেয়া যায়। তিনি ভারতে এসেছেন জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের পর।

উল্লেখ্য, ভারতে মুসলিমদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কমলা হ্যারিস। এমনকি সরাসরি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তারা। কাশ্মীরে মোদি সরকারের নেওয়া অবরোধের ব্যাপারে মোদি সরকারকে জবাবদিহিতা করতে হবে বলে মন্তব্য করেছিলেন বাইডেন হ্যারিস জুটি। তবে এখন কতটা বাস্তবে তারা মোদি সরকারকে এই ব্যাপারে চাপের মুখে ফেলতে চায় সেটাই এখন দেখার।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories