Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

নামায এবং আযানের পর এবার হিজাবের বিরুদ্ধে বিষোদগার যোগীর কট্টর উগ্রবাদী মন্ত্রী,বললেন এটি ‘অমানবিক কুপ্রথা

নিউজ ডেস্ক : কিছুদিন আগেই দিনে পাঁচবার নামাজ এবং সঙ্গে আজানের বিরোধিতা করে জেলা শাসকের কাছে চিঠি লিখেছিলেন উত্তর প্রদেশের গেরুয়া সরকারের কট্টর হিন্দুত্ববাদী মন্ত্রী আনন্দ স্বরূপ শুকা। এবার সেই মন্ত্রী সরব হয়েছেন মুসলিম মহিলাদের হিজাব পরিধানের ব্যাপারে। গোমূত্র পান করা এই মন্ত্রী মনে করেন বোরখা পরিধান করা আদতে একটি অমানবিক কু-প্রথা যা প্রগতিশীল চিন্তাধারার কোনো মুসলিম সমর্থন করতে পারে না। তিনি মনে করেন খুব শীঘ্রই এমন সময় আসবে যখন মুসলিম মহিলাদেরকে তারা এই বোরখা পরিধান এর হাত থেকে মুক্তি দেবেন।

মূর্খতার চরম পর্যায়ে পৌঁছে গিয়ে যোগী রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী শুক্লা বলেন, বিশ্বের বহু মুসলিম দেশে বোরখা পরিধান করা নিষিদ্ধ আছে। কিন্তু সেটা কোন মুসলিম দেশ তা বলতে পারেননি এই মিথ্যা প্রচারক। বোরখা পরিধানের প্রথাকে তিনি তিন তালাকের সঙ্গেও তুলনা করেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তিনি জেলা শাসকের কাছে চিঠি লেখে এর সমাধান চেয়েছেন বলে জানিয়েছেন।

কিছুদিন আগে তিনি লাউডস্পিকারে আযান দেওয়ার বিরুদ্ধে জেলা শাসকের কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়ে ছিলেন। তিনি বলেছিলেন তার নাকি আযানের তিন মিনিটের সুমধুর ধ্বনির কারণে দৈনিক কাজে মন দিতে, যোগা করতে এবং পূজা-অর্চনায় সমস্যা হয়। কিন্তু দিনের পর দিন দূর্গা পূজা, দেওয়ালি গণপতির মতো পূজার সময় অবিরাম উচ্চ মাত্রার স্পিকার বাজানো হলেও কোনো সমস্যা হয় না তার।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories