Saturday, September 5, 2026
28 C
Kolkata

মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা পরে পা দেখাতে বললেন দিলীপ ঘোষ

নন্দীগ্রামের জনসভায় গিয়ে আক্রান্ত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পায়ের আঘাত বেশ কিছুটা সামলে এখন হুইলচেয়ারে বসেই ভোট প্রচারে ব্যস্ত নেত্রী। এর মধ্যে আবারও বেফাঁস মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর “গরুর দুধে সোনা” জাতীয় মন্তব্য এখনও ফেমাস। তবে এই মন্তব্যে তাঁর র্নিবুদ্ধিতার পরিচয় পেয়েছেন বাঙালী, সাথে হয়েছেন হাসির খোরাক। কিন্তু এবারে মুখ্যমন্ত্রীর সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তা আর হাসির খোরাক নয়, তা অত্যন্ত ঘৃণ্য বললেও কম বলা হয়।

দিলীপবাবু মুখ্যমন্ত্রীর সম্পর্কে মন্তব্য করেছেন, ” প্লাস্টার কাটা হয়ে গেল, ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হয়ে গিয়েছে, আর পা তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন, একটা পা খোলা, একটা পা ঢাকা। এরকম শাড়ি পরতে আমি কাউকে দেখিনি। যদি পা বের কর রাখবেন,তাহলে শাড়ি কেন? বারমুডা পরতে পারেন। তাহলে পরিষ্কার দেখা যেত।”

এ বিষয়ে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, কুনাল ঘোষেরা দিলীপ ঘোষের রুচি নিয়ে প্রশ্ন তুলে ক্ষমা প্রার্থনার দাবী জানিয়েছেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চাপে বোধ হয় বদলে গিয়েছে সম্বোধনের মাত্রাও। দেশের প্রধানমন্ত্রীর রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি প্রকাশ্য বাক্যাক্রমণ, উত্তরে সরব মুখ্যমন্ত্রীও। ভোট প্রচারের মঞ্চগুলি যেভাবে রাজনৈতিক তর্জার মঞ্চে পরিণত হচ্ছে, তাতে ভারতের রাজার নীতি কতদিন অবিচল থাকবে সেটাই চিন্তার!

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories