Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

নিজের কেন্দ্রে প্রচারে গিয়ে সাধারণ মানুষের প্রবল বিক্ষোভের মুখে রাহুল সিনহা

হাবড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহার প্রচার ঘিরে তৈরি হল উত্তজনা। প্রতিদিনের মতো আজও সকাল সকাল প্রচারে বেরিয়ে ছিলেন রাহুল সিনহা। কিন্তু সেই প্রচারেই আজ বাধা হয়ে দাঁড়াল এলাকার সাফাই কর্মীরা। তাঁর প্রচার হাবড়া পুরসভার সামনে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। সাফাই কর্মীরা তাঁর বিরুদ্ধে ‘‌গো ব্যাক’‌ স্লোগানও তুলতে থাকেন।

 

সাফাই কর্মীদের দাবি, অফিস চলাকালীন সরকারি দপ্তরে ঢুকে এভাবে প্রচার চালাতে পারেন না বিজেপি প্রার্থী রাহুল সিনহা। বিক্ষোভের মুখে পড়ে রাহুল সিনহা বলেন ভোটের প্রচার করতে সেখানে তিনি যাননি। পুরসভার বাইরে একটি চায়ের দোকানে চায়ে পে চর্চার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু সাফাই কর্মীরা ভুল বুঝে এই বিক্ষোভ দেখাচ্ছে। আর এর পিছনে তৃণমূলের মদত রয়েছে বলেও গাবি করেন তিনি। আসলে হাবড়ায় এবার বিজেপি জিতবে তাই তৃণমূল কর্মীরা হার হবে বুঝতে পেরেই এখন সাফাই কর্মীদের উস্কে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। হাবড়ার মানুষ এবার তৃণমূলের প্রার্থী ও বর্তমান সরকারের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হারিয়ে তৃণমূলকে যোগ্য জবাব দেবে।

যদিও এই ঘটনার তৃণমূল কোনওভাবে জড়িত নয় বলেই দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। মানুষ বিজেপিকে চাইছে না তাই বিক্ষোভ দেখাচ্ছে। হাবড়ার মানুষ রাহুল সিনহাকে চায় না তাই প্রায়ই বিক্ষোভ দেখাচ্ছে। এতে তৃণমূলের কিছু করার নেই। হাবড়ায় তৃণমূলের জয় ১০০ শতাংশ নিশ্চিত বলেই দাবি তৃণমূল কর্মী–সমর্থকদের।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories