Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় বিজেপি কর্মীর কান কাটল তৃণমূল কর্মীরা!

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট থেকে বারবার ধর্মীয় স্লোগান, প্রতীক বা ধর্মীয় কারণকে সামনে রেখে ভোট ময়দানে প্রচার চালাতে নিষেধ করা হলেও বিজেপির জন্য তা বাধা হয়ে দাঁড়ায়নি। জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিব্যি রাজনীতি করে যাচ্ছে কেন্দ্রের শাসক দল বিজেপি। নির্বাচন কমিশন বিষয়টিকে কোনো গুরুত্বই দেয়নি এতদিন। কিন্তু এই স্লোগানটি বিজেপি এবং তাদের সহযোগী উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি সর্বদাই সন্ত্রাস এবং সাম্প্রদায়িক ঘৃণার বাতাবরণ তৈরি করার জন্য কাজে লাগিয়ে আসছে। এই স্লোগান তুলে কত জায়গায় গেরুয়া সন্ত্রাসীদের সমর্থন করা হয়েছে, হত্যা করা হয়েছে অনেক নিরীহ মুসলিমকে, এমনকি কিছু দিন আগে ধর্ষণ করা হয়েছে একই স্লোগান ব্যবহার করে। সে কারণেই রাজ্য তথা দেশের সাধারণ মানুষের মনে এই স্লোগান এর কারণেই সঞ্চার হয় এক অকৃত্রিম ভয়ের। এবার জলপাইগুড়িতে হোলি খেলার সময় জয় শ্রীরাম স্লোগান দেওয়ার কারণে এক বিজেপি কর্মীর কান কেটে নিল তৃণমূল কর্মী সমর্থকরা। ওই স্লোগান দেওয়া বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে তৃণমূল কর্মীরা এমন অভিযোগ করা হয়েছে বিজেপি নেতৃত্বের তরফ থেকে।

 

সোমবার রাজ্যজুড়ে হোলি খেলা হচ্ছিল। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের পাদ্রী কুটির এলাকায় এক তৃণমূল কর্মীকে রঙের টিকা পরিয়ে শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী। এই ঘটনার কিছুক্ষণ পর দুষ্কৃতীরা এসে তাঁর বাড়িঘর, পার্টি অফিস, বাইক ভাঙচুর করে বলে অভিযোগ। গ্রামের মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করারও অভিযোগ উঠেছে। এমনকী, ধারালো অস্ত্রের আঘাতে ওই বিজেপি কর্মীর কানের একাংশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। রাতেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories