Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

দিল্লিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বিজেপি নেতার

দিল্লিতে একটি পার্কের মধ্যে থেকে উদ্ধার হল বিজেপি নেতার ঝুলন্ত দেহ। কৃষক আন্দোলন শুরু পর থেকে দিল্লিতে বহু কৃষক এবং কৃষক নেতার মৃত্যু হয়েছে। আর এবারে আত্মহত্যা করলেন এক বিজেপি নেতা। তবে এই আত্মহত্যার সঙ্গে কৃষক আন্দোলন বা রাজনৈতিক কোনো বিষয়ের যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। পশ্চিম দিল্লির বিজেপি শাখার প্রাক্তন সহ–সভাপতি ওই নেতার নাম জি এস বাওয়া। সোমবার সন্ধেয় সুভাষ নগরে একটি পার্কের গ্রিল থেকে তাঁকে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছেন তিনি। যদিও পুলিশ এখনই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি।

 

পশ্চিম দিল্লিরই ফতে নগরে বাড়ি ওই বিজেপি নেতার। যে পার্ক থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে, সেটিও তাঁর বাড়ি থেকে হাঁটা দূরত্বে। পুলিশ জানিয়েছে, বাওয়ার বয়স হয়েছিল ৫৮ বছর। তদন্তকারীরা জানিয়েছেন, আপাতত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মৃত্যুর কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন তাঁরা। তবে তারও আগে বিজেপি নেতার ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। রিপোর্ট এলে, তার ভিত্তিতে তদন্ত করে বিজেপি নেতার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।
প্রবীণ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দলীয় বর্ষীয়ান নেতারা। পেশায় রাজনীতির পাশে আইনজীবী হিসেবেও কাজ করতেন বাওয়া।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories