Wednesday, October 21, 2026
24 C
Kolkata

আসামের সব সংবাদপত্রে একসঙ্গে দেওয়া হচ্ছে বিজেপির নিশ্চিত জয়ের পূর্বাভাস! কমিশনে কংগ্রেস

নিউজ ডেস্ক : নির্বাচনের সময়ে গণমাধ্যমকে প্রভাবিত করতে চেষ্টা করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে । এবার আসামে তার ব্যতিক্রম কিছু দেখা গেল না। গত শনিবার নিম্ন আসামের উজানের বহু কেন্দ্রে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়। ঠিক তার পরদিন অর্থাৎ রবিবার আসামের শীর্ষস্থানীয় ৮টি সংবাদপত্রে ছাপা হয় একটি খবর যাতে বলা হয়, প্রথম দফায় যে সমস্ত আসনে ভোট গ্রহণ করা হয়েছে সবগুলো কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত। এটি আদতে কোন খবর না বিজ্ঞাপন তার কোনো সুস্পষ্ট উল্লেখ ছিল না কোনো সংবাদপত্রে। যদিও বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের হইচই শুরু হওয়ার পর বিজেপি এবং সংবাদপত্র গুলির তরফ থেকে বলা হয় এগুলি আদতে বিজেপির দেওয়া বিজ্ঞাপন। কিন্তু তা হলেও এটি নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নির্বাচনী আচরণবিধির লংঘন। কারণ নির্বাচন কমিশনের নীতি অনুসারে নির্বাচন চলাকালীন কোনভাবেই কোন দল নির্বাচনে এগিয়ে রয়েছে তার পূর্বাভাস দেওয়া যাবে না। ইতিমধ্যেই বিষয়টা নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে কংগ্রেস। কেন এই বিষয়টির জন্য আসাম বিজেপির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে না এবং কেন আসামের মুখ্যমন্ত্রী আধিকারিক কে অপসারণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে কংগ্রেসের তরফ থেকে।

উল্লেখ্য, গত ২৬ মার্চ নির্বাচন কমিশন নির্দিষ্টভাবে নির্দেশ জারি করে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিলের মধ্যে নির্বাচনের (Assam Election) ফলাফল সম্পর্কে কেউ কোনওরকম মন্তব্য বা ধারণা দিতে পারবে না। নির্দেশ অমান্য করা হলে ১৯৫১ সালের রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টের ১২৬ (এ) ধারা অনুযায়ী অপরাধ বলে বিবেচিত হবে। কংগ্রেসের দাবি, তাদের অভিযোগ নির্বাচন কমিশন গুরুত্ব দিয়ে শুনেছে এবং অসমের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে ব্যাখ্যা তলব করেছে। অসম পুলিশ (Assam Police) অবশ্য আদর্শ নির্বাচনী আচরণ বিধিভঙ্গের অভিযোগে বিজেপির বিরুদ্ধে দিসপুর থানায় রবিবার রাতে এফআইআর করেছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত দাস-সহ আট বিজেপি নেতার নাম রয়েছে এফআইআরে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories