Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

সকাল ১০টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ১৬.৯১, পশ্চিম মেদিনীপুর ১৭.৩৩, বাঁকুড়া ১৬.০৫ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৮.৬৯ শতাংশ ভোট

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্যের ৪ জেলায় ভোটগ্রহণ শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তি দেখা দিয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ওই জেলাগুলির ৩০টি আসনে মোট ২৯.২৭ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার ভোট হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সকাল ৭টা ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ১০টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ১৬.৯১, পশ্চিম মেদিনীপুর ১৭.৩৩, বাঁকুড়া ১৬.০৫ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৮.৬৯ শতাংশ ভোট পড়েছে।

দ্বিতীয় দফায় রাজনৈাতিক মহলের কেন্দ্রে রয়েছে নন্দীগ্রাম। নন্দীগ্রাম দখলে দ্বৈরথ চলছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি নেতা তথা মমতার প্রাক্তন সহযোগী   অধিকারীর। তবে পূর্ব মেদিনীপুরের ওই আসনে ভোটগ্রহণ শুরু হওয়ার ঘণ্টা দু’য়েকের মধ্যে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এ ছাড়া, বিক্ষিপ্ত অশান্তি দেখা গিয়েছে কেশপুর, ডেবরা, সবং এবং দাসপুরের মতো জায়গাতেও।

পূর্ব মেদিনীপুরে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত উত্তেজনা ছড়ালেও বৃহস্পতিবার ওই জেলার বিভিন্ন বুথে ভোটের লাইনে ভিড় চোখে পড়েছে। কমিশনের হিসাব অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভোট পড়েছে ১৭.২০ শতাংশ। এ ছাড়া, ওই সময়ের মধ্যে চণ্ডীপুরে ১৮.৪৫ শতাংশ, হলদিয়ায় ১৬.২৫ শতাংশ, মহিষাদলে ১৭.৬৫ শতাংশ, ময়নায় ১৯.৪৬ শতাংশ, নন্দকুমারে ১৪.৫০, পাশকুঁড়া পশ্চিমে ১৪, পাশকুঁড়া পূর্বে ১৬.৯২ এবং তমলুকে ১৮ শতাংশ ভোট পড়েছে।

পশ্চিম মেদিনীপুরের উল্লেখযোগ্য আসনগুলির মধ্যে সকাল ১০টা পর্যন্ত ডেবরায় ১৭.২০ শতাংশ, ঘাটালে ১৯.৭১ শতাংশ, খড়্গপুর সদরে ১৪.২৩ শতাংশ এবং সবংয়ে ১৩ শতাংশ ভোট পড়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories