Saturday, September 5, 2026
28 C
Kolkata

TMC কর্মীদের ওপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ ক্যানিং এ,পাল্টা হামলায় জখম ৬ জওয়ান

নিউজ ডেস্ক : কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও তৃণমূল কর্মী-সমর্থকদের খণ্ডযুদ্ধে উত্তপ্ত পূর্ব ক্যানিং (Canning) বিধানসভার জীবনতলা বাজার এলাকা। শনিবার রাতে ওই এলাকায় তৃণমূলের একটি নির্বাচনী (WB Assembly Polls) সভা ছিল। সেই সভার জেরে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সময় তাঁদের সঙ্গে উপস্থিত জনতার কথা কাটাকাটি হয়। পরে সেই অশান্তিকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধে যায়। তারপরই হঠাৎ উপস্থিত জনতার ওপর লাঠিচার্জ করা শুরু করে সিআরপিএফ জওয়ানরা বলে অভিযোগ। তার জবাবে তৃণমূল কংগ্রেস সমর্থকরা ইট-পাটকেল নিয়ে হামলা চালায় সিআরপিএফ জওয়ানদের ওপর।

 

স্থানীয় সূত্রে খবর, এলাকার ভিড় নিয়ন্ত্রণ করতে এলে স্থানীয় তৃণমূল (TMC) কর্মী-সমর্থকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কথা কাটাকাটি হয়। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ব্যাপক লাঠিচার্জ করেন জওয়ানরা। এর পরই এলাকার সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পড়ে। উন্মত্ত জনতা কেন্দ্রীয় জওয়ানদের লক্ষ্য করে পালটা ইঁট ছোঁড়ে। ইঁটের ঘায়ে জখম হন কেন্দ্রীয় বাহিনীর ৫-৬ জওয়ান।

 

অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা অভিযোগ করেছেন, ইচ্ছাকৃতভাবে এখানে ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আর সেজন্যই তারা উপস্থিত জনতার ওপর লাঠিচার্জ করেছে। তবে পুলিশের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে উত্তেজিত জনতা প্রথমে সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা চালায়। তার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories