Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

বাংলায় হবে না NRC,যাবে না কারো নাগরিকত্ব! বলছেন অমিত শাহ ও কৈলাশ বিজয়বর্গীরা

নিউজ ডেস্ক : মুখ্যমন্ত্রী সহ তৃণমূল এবং অন্য বিরোধী দলের নেতা–মন্ত্রীরা বারবার অভিযোগ করেছেন, বিজেপি রাজ্যের মানুষের নাগরিকত্ব কেড়ে নিতে চায়। ক্ষমতায় এলে সেটাই করবে তারা। এর আগে এই অভিযোগের বিরুদ্ধে গিয়ে উল্টো মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার একই সুরে কথা বললেন পশ্চিমবঙ্গে বিজেপি–র ভোট পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

এনআরসি নিয়ে সব অভিযোগ উড়িয়ে তিনি বললেন, ‘‌বাংলায় এনআরসি করার কোনও পরিকল্পনা আমাদের নেই। তবে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা হবে। কারণ ধর্মীয় উৎপীড়নের জেরে পড়শি দেশ থেকে ভারতে আসা শরণার্থীদের আমরা ঠাঁই দিতে চাই। আর বিজেপি–র সংকল্পপত্রেও এই ব্যাপারে আমরা উল্লেখ করেছি।’‌ তবে আবার তিনি বলেন, কারো নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না।

 

বিজেপির তরফে জানানো হয়েছিল, সিএএ চালু হলে কম করে দেড় কোটি শরণার্থীর লাভ হবে। যাঁরা প্রতিবেশী দেশ থেকে ভারতে আসতে বাধ্য হয়েছেন। কিন্তু এদেশে তাঁদের নাগরিকত্ব নেই। শুধু বাংলাতেই লাভবান হবেন ৭২ লক্ষ শরণার্থী। এদিন কৈলাস ফের দাবি করলেন, তৃণমূলের তরফে মিথ্যে প্রচার করা হচ্ছে। বাংলায় কারও নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না।
কৈলাস এও বললেন, সিএএ–এর মতো আইনের বিরোধিতা কেন করছে তৃণমূল সেটা তাঁরা বুঝতেই পারছেন না। এই আইন চালু হলে বহু মানুষের ভাল হবে। ‘‌তৃণমূল কংগ্রেস ভোট পাওয়ার জন্য বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছে।’‌

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories