Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

বুথে ভোটারদের একাংশের মধ্যে ১ হাজার টাকার কুপন বিলি করেছেন বিজেপি-র কর্মী সমর্থকরা

ভোটের লাইনে কুপন বিলি করার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রের লালপুর এলাকার ঘটনা। তৃণমূলের অভিযোগ, এই এলাকারই একটি বুথে ভোটারদের একাংশের মধ্যে ১ হাজার টাকার কুপন বিলি করেছেন বিজেপি-র কর্মী সমর্থকরা। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

কুপন বিলি করার অভিযোগ উঠতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোট চলাকালীন লালপুর এলাকার একটি বুথে পরিদর্শনে যান সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়। তাঁর যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই সেখানে উত্তেজনা তৈরি হয়। গত ১ এপ্রিল জয়নগরের পদুয়ার মোড়ে জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তৃণমূলের অভিযোগ, সেই সভায় বেশ কিছু মানুষকে এই কুপন দিয়ে বিজেপি-কে ভোট দিতে বলা হয়েছিল। মঙ্গলবার ভোটের দিন দুপুরে লালপুরে সেই কুপনই বিলি করার অভিযোগ তুলেছে তৃণমূল।

অভিযোগ, বেশ কিছু ভোটারকে হাজার টাকার কুপন দিয়ে বিজেপি-কে ভোট দিতে বলা হচ্ছে। এই অভিযোগ চাউর হতেই সিপিএমের কর্মী সমর্থরাও সেখানে জড়ো হন। এর পরই তিন দলের সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে বচসা শুরু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে, অরবিন্দ নামে এক বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে রায়দিঘির তৃণমূল প্রার্থী অলোক জলদাতা বলেন, ‘ভোটে জিততে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। টাকা ছড়িয়ে বেআইনি ভাবে ভোট করাতে চাইছে তারা। যদিও কোনও লাভ হবে না। ভোটে আবারও তৃণমূল জিতবে। বিজেপি-র নোংরা খেলায় মানুষ আর পা দেবে না।’ অন্য দিকে, বিজেপি প্রার্থী শান্তনু বাপুলি কুপন বিলির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি পাল্টা বলেন, ‘সম্পূর্ণ মিথ্যে কথা বলছে সিপিএম ও তৃণমূল। বিজেপির তরফে কোন টিকিট বিলি করা হয়নি।’

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories