Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

মুসলমানরা দিদির সঙ্গে আর নেই, বলছে মোদী

নিউজ ডেস্ক : আজ কোচবিহারের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে রাজনীতি করার অভিযোগ করেন। আবার তিনি বলেন, বর্তমানে মুসলমানরা আর দিদির সঙ্গে নেই। তাই তিনি নির্বাচনে হারছেন তা বোঝাই যাচ্ছে।

 

কোচবিহারের সভায় প্রধানমন্ত্রী দাবি করেছেন, “মমতা (Mamata Banerjee) জনসমক্ষে সব মুসলমানকে এক হতে আহ্বান করেছেন। বলেছেন, সব মুসলমান এক হও, ভোট ভাগ হতে দিও না। আপনি এসব বলছেন মানে আপনিও বুঝতে পারছেন, মুসলিম ভোটব্যাংকও আপনার হাতে নেই। মুসলিমরাও আপনার সঙ্গে নেই। আপনাকে জনসমক্ষে এসব বলতে হচ্ছে মানে আপনি ভোটে হারছেন এটা নিশ্চিত।” মোদির অভিযোগ, মমতা যেমন বলছেন, তেমন যদি আমি বলতাম যে, সব হিন্দু এক হয়ে বিজেপিকে ভোট দাও, তাহলে নির্বাচন কমিশন (Election Commission) আমাকে ৭-৮ দিনের জন্য নোটিস দিয়ে দিত। প্রধানমন্ত্রীর দপ্তরেও নোটিস আসে। জানি না, কমিশন আপনাকে নোটিস দেবে কিনা। কিন্তু আপনার বক্তব্য বলে দিচ্ছে আপনি হারছেন।” মোদির অভিযোগ, ১০ বছর রাজ্যে তৃণমূল স্রেফ তোষণ করেছে। উন্নয়ন করেনি।

যদি এখনও পর্যন্ত বহুবার নির্বাচনী জনসভায় হিন্দু-মুসলমান বিভাজনের রাজনীতির পক্ষে বিভিন্ন মন্তব্য করা নরেন্দ্র মোদির কাছে নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো নোটিশ যায়নি। গত লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত থাকার পরেও মোদি শ্মশান কবরস্থান এর মতো বিতর্কিত সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মন্তব্য করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। ধর্মীয় ভাবাবেগ বা প্রতীক ব্যবহার করে রাজনীতি করতে নির্বাচন কমিশন নিষেধ করলেও বারবার নিজেদের জনসভায় প্রধানমন্ত্রী মোদী সহ সমস্ত বিজেপি নেতা জয় শ্রীরাম স্লোগান ব্যবহার করে যাচ্ছেন কিন্তু সে ক্ষেত্রেও নিরব নির্বাচন কমিশন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories