Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

স্ত্রী নির্বাচনের মাঠে নেমে আক্রান্ত হচ্ছেন স্বামীর দলের কর্মী সমর্থকদের হাতে, আর তা দেখে কার্যত খুশি স্বামী

স্ত্রী নির্বাচনের মাঠে নেমে আক্রান্ত হচ্ছেন স্বামীর দলের কর্মী সমর্থকদের হাতে। আর তা দেখে কার্যত খুশি স্বামী। এই দুর্দিনে স্ত্রীর পাশে দাঁড়ানো তো দূ্রের কথা, উল্টে তাঁর প্রতিবাদকে তাঁর লড়াইকে ‘দাদাগিরি’ বলে দেগে দিলেন স্বামীদেবতা। চরম ন্যাক্কারজনক এই ঘটনাটাই ঘটিয়েছেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। এদিন তাঁর স্ত্রী সুজাতা খাঁ আরামবাগে দুই দফায় আক্রান্ত হয়েছেন বিজেপির কর্মীসমর্থকদের হাতে। সেই ঘটনায় সুজাতার পাশে দাঁড়ানো তো দূর, উল্টে স্ত্রীর আচরণকে ‘দাদাগিরি’ বলে দেগে দিয়েছেন সৌমিত্র। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন টলি তারকা বনি সেনগুপ্তও। তাঁর বান্ধবী কৌশানী এবার তৃণমূলের প্রার্থী। সম্প্রতি তাঁরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনায় বনি কিন্তু কৌশানীর পাশে দাঁড়িয়ে কাঠগড়ায় বিজেপিকে তুলতে দ্বিধাবোধ করেননি। সৌমিত্র হাঁটলেন পুরো উল্টো পথে। কার্যত ছিঃ ছিঃ কার পড়ে গিয়েছে সৌমিত্রের এহেন ভূমিকা ও মন্তব্যে।

এদিন হুগলি জেলার আরামবাগের দুই জায়গায় আক্রান্ত হয়েছেন সুজাতা। প্রথমে ২৬৩ নম্বর বুথে ও পরে ২২৫ নম্বর বুথে। আরামবাগের পারুল গ্রামে ২৬৩ নম্বর বুথে এদিন সকাল থেকেই তৃণমূল এজেন্ট বসাতে পারেনি। কার্যত সকাল থেকেই তা চলে গিয়েছিল বিজেপির দখলে। বুথের ধারে কাছে মাড়াতে দেওয়া হচ্ছিল না ভোটারদের। বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের বুথের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি। সুজাতা এদিন সেই সংখ্যালঘু ভোটারদের নিয়ে বুথের দিকে এগোতেই হামলার শিকার হন। বাঁশ দিয়ে তাঁর মাথা, পিঠ ও কোমরে আঘাত করা হয়। তাঁর নিরাপত্তারক্ষীও সেই সময় আক্রান্ত হন। এরপরে তিনি আবারও আক্রান্ত হন আরামবাগের ডিহিবাগানের ২২৫ নম্বর বথে। তাঁর গাড়ি ঘিরে ধরে ইটবৃষ্টি করেন বিজেপির কর্মী ও সমর্থকেরা। কোথাও না পুলিশ না কেন্দ্রীয় বাহিনীর কোনও সাহায্য তিনি এদিন পাননি। এর জেরেই সুজাতা অভিযোগ করেছেন, ‘বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনি ও পুলিশ। স্থানীয় থানার আইসি পর্যন্ত বিজেপির দাসত্বগিরি করছে। বিজেপির হয়ে ভোট করাচ্ছে।’ সুজাতার এই অভিযোগের পরে নির্বাচন কমিশন ঘটনার রিপোর্ট তলব করলে জেলার পুলিশ সুপার রিপোর্ট দিয়েছেন, সুজাতা মণ্ডলকে লাঠি দিয়ে আক্রমণ করা হয়নি, কাদা ছোড়াছুড়ি করা হয়েছে। বস্তুত এদিন কিন্তু একাধিক টিভি চ্যানেলে বার বার দেখানো হয়েছে সুজাতার মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হচ্ছে। তারপরেও জেলার পুলিশ সুপারের এই রিপোর্ট কার্যত বুঝিয়ে দিচ্ছে তাঁরা কতটা বিজেপির তাঁবেদারি করা শুরু করেছেন।

তবে সব থেকে বড় চমক এসেছে সুজাতার স্বামী সৌমিত্র খাঁয়ের দিক থেকে। তিনি সুজাতার পাশে দাঁড়ানোর থেকে উল্টে তাঁকে কাঠগড়ায় তুলতে ন্যাক্কারজনক বিবৃতি দিয়েছেন। বলেছেন, ‘এলাকার মানুষকে হুমকি দিয়েছেন সুজাতা। সেই ক্ষোভের বহিঃপ্রকাশই দেখা গিয়েছে পারুলে। জনগণ জেগে উঠেছেন। ১০ বছর ধরে ওই মানুষগুলো ভোট দিতে পারেননি। কোনও প্রার্থীকে এলাকার মানুষকে হুমকি দেওয়ার ক্ষমতা কে দিয়েছে? সুজাতা তৃণমূলের বুথ দখলের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গিয়েছেন। তৃণমূল কংগ্রেস করা একটা পাপ। সেটা সুজাতাই করুক বা অন্য কেউ। মানুষ এ বার পরিবর্তনের পরিবর্তন চাইছেন। তৃণমূল যা অত্যাচার করেছে, মানুষ আজ তার প্রত্যুত্তর দিচ্ছে। কোনও প্রার্থীরই উচিত নয় ভোটাররা কোথায় ভোট দেবে তা দেখতে যাওয়া। তাই সেখানে গিয়ে দাদাগিরি করব এটা কোনও প্রার্থীরই উচিত নয়, সুজাতারও উচিত হয়নি।’ সৌমিত্রের এহেন মন্তব্য নিয়েই এখন ছিঃ ছিঃ কার পড়ে গিয়েছে রাজ্য জুড়ে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories