Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

বিজেপি আমাদের কাছে পিঁপড়ে, টিপলে মরে যাবে -ফিরহাদ হাকিম

তৃতীয় দফা ভোটে দিনভর উত্তপ্ত রাজ্য। বিকেলে রাজ্যে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে ফোন মন্ত্রী ফিরহাদ হাকিমের। তিনি বললেন, ‘আরামবাগে আমাদের মহিলা প্রার্থী আক্রান্ত। আপনারা ব্যবস্থা নিন।’

শুধু তা-ই নয়, বিকেলে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে তিনি অভিযোগ জানিয়ে এলেন। সাংবাদিক সম্মেলন করে কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন।

এদিন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ আক্রান্ত হন। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ যৌথভাবে চেষ্টা করেও তাঁকে এলাকা থেকে বের করতে হিমশিম খায়। সেই ঘটনা নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে মোবাইল ফোনে অভিযোগ করেন।

তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা পক্ষপাতদুষ্ট। বাহিনীর জওয়ানরা ভোটদাতাদের পদ্মফুলে ভোট দিতে বলছেন। আমাদের পোলিং এজেন্ট ভোটদাতাদের মারধর করেছে।’ফিরহাদ আরও বলেন, ‘অনেক কিছু করা হয়েছে, তা সত্ত্বেও বলব, আমরা জিতছি। প্রথম দুই দফায় যে ৬০টির মধ্যে ৪৮টি আসনে আমরা জিতব। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ হাজার ভোটে জিতে গিয়েছেন। ২ মে ভোটের রেজাল্ট বেরোলে আপনারা মিলিয়ে নেবেন। বিজেপি আমাদের কাছে পিঁপড়ে। টিপলে মরে যাবে। ওদের পাশে রয়েছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা। আর রয়েছে ওদের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories