Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

দিদি, ও দিদির জন্য মোদিকে কড়া জবাব অনুব্রতর, বললেন, নরেন, ও নরেন!

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী মোদী বঙ্গে নির্বাচনের প্রচারে এসে বার বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিদি, ও দিদি সম্বোধন ব্যবহার করেছেন। এটাকে কোনো প্রধানমন্ত্রীর পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন বেশিরভাগ বুদ্ধিজীবীরা। কিন্তু তাতে কোনো পরোয়া না করে মোদি আজও কোচবিহারের জনসভায় একই সুরে দিদি, ও দিদি ব্যবহার করেন। এটাতে পূর্ণ সমর্থন দিতে দেখা যায় বিজেপির ভক্ত শিবিরের। তবে এবার তাদের গুরু মোদিকে কড়া জবাব দিল বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

 

মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে হাইস্কুল মাঠে দলীয় জনসভা ছিল অনুব্রত মণ্ডলের। সেই সভা থেকেই প্রধানমন্ত্রীর ‘দিদি, ও দিদি’ সম্বোধন নিয়ে এদিন মুখ খোলেন। পাশাপাশি তিনি আরও বলেন,”প্রধানমন্ত্রী একজন মহিলাকে বলছে, ‘দিদি, ও দিদি’। লজ্জা লাগা দরকার। নরেন্দ্র মোদির ভাষাজ্ঞান নেই।”এই সভা থেকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন অনুব্রত। বলেন, “২০১৪ সালে লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটাও পালন করেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় আঁচল ভরে উন্নয়ন নিয়ে যান।” সভা থেকে অনুব্রতর কটাক্ষ, “দেশের জন্য কোনও ভাল কাজ করেননি নরেন্দ্র মোদি। তাতেও গদি ছাড়বে না। এবার ছারপোকা দিয়ে গদি ছাড়াতে হবে

 

তিনি দিদি, ও দিদির জবাবে নরেন, ও নরেন শুরু করে মোদির নতুন নামকরণ করে দেন আজ। তবে বিজেপির তরফ থেকে এটার ওপর স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেওয়া হবে। তবে তারা এটা হয়তো আর বলতে পারবে না যে, এটা প্রধানমন্ত্রীর ব্যাপারে বলা ঠিক নয় কারণ মোদি নিজেই নিজের পদের অনুরূপ ব্যবহার করেননি। তবে এর আগেও অনুব্রত মণ্ডলকে বিজেপি এবং মোদির ব্যাপারে এমন মন্তব্য করতে দেখা গেছে। কিছুদিন আগেই দ্রব্যমূল্য বৃদ্ধি এর ব্যাপারে মোদীকে আক্রমণ করে তিনি বলেছিলেন, মোদির দাড়ির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোলের দাম। তার আগে মোদির রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলোর বেসরকারিকরণের ব্যাপারে তিনি বলেছিলেন নরেন সব বেচে দে। শুধু তাই নয় বর্তমানে পশ্চিমবঙ্গে রাজনৈতিক আসরে সব থেকে বেশি ব্যবহৃত খেলা হবে স্লোগানের ও উৎপত্তি তার সঙ্গেই জুড়ে আছে। তবে নরেনের ব্যাপারে এই মন্তব্যের পর বিজেপি কি জবাব দেয় সেটাই এখন দেখার।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories