Wednesday, October 21, 2026
25 C
Kolkata

বিজেপি রাজ্যে অশান্তি নিয়ে আসবে, বলছেন বিজেপি প্রার্থী ক্রিকেটার অশোক দিন্দা

নিউজ ডেস্ক : বিজেপি শাসিত রাজ্য গুলোতে শান্তির বাতাবরণ এক অলীক কল্পনা ছাড়া কিছু নয় বলে মনে করেন বিজেপি সমালোচকরা। কিন্তু বিজেপির প্রার্থী হয়েও এমন মনে করাটা সম্পূর্ণ অপ্রত্যাশিত হলেও তেমনি করলেন বাংলার ফাস্ট বোলার এবং বর্তমানে বিজেপি প্রার্থী অশোক দিন্দা। সরাসরি টুইট করে এমন কথাই লিখলেন তিনি। তবে রাজনৈতিক মহলে হইচই পড়ে গেলেও ফাস্ট বোলার দিন্দা তার বলের মতো দ্রুত গতিতে তার টুইট ডিলিট বা সংশোধন করেননি যা নিয়েও উঠছে প্রশ্ন।

ঠিক কী লিখেছিলেন বাংলার স্পিডস্টার? বাংলায় তৃতীয় দফা নির্বাচনের দিনেই পা পড়েছিল প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁকে স্বাগত জানাতে গিয়েই মহা-ভুল করে বসেন তিনি। “আর নয় রাজনৈতিক হত্যা। আসবে অশান্তি। শান্তির বার্তা নিয়ে বঙ্গে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদীজি। এবার আসবে আসল পরিবর্তন।” ভুল করে ‘অশান্তি’ লিখে ফেললেও তা সংশোধন করা হয়নি এখনো। এরপরেই রাজনৈতিক ট্রোলের শিকার তারকা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories