Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ড. আবদুস সাত্তারের জয় সুনিশ্চিত শুধু সময়ের অপেক্ষা

পেশায় কলেজ শিক্ষক, লেখালেখি নিয়েই থাকেন। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাঁকে অনুরোধ করেছিলেন তাঁদের দলে যোগ দিতে এবং বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়াতে। শেষ পর্যন্ত সেই অনুরোধে সাড়া দিয়েছেন ড. আবদুস সাত্তার জাতীয় কংগ্রেস দলে বছর দুই আগেই যোগ দিয়েছিলেন। ২০২১ বিধানসভার নির্বাচনে তিনি সংগযুক্ত মোর্চা জোটের পক্ষে কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়ছেন বাদুড়িয়া থেকে। মানুষের ভালবাসায় পরিপূর্ণ সমর্থন নিয়ে বিধানসভায় মানুষের হয়ে গলা ফাটাতে হাজির হওয়া এখন সময়ের অপেক্ষা। তার জয় সুনিশ্চিত বলে তিনি মনে করেন।

বাম জমানায় সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী ছিলেন ড. আবদুস সাত্তার। তিনি জানিয়েছেন, “বিভাজনের রাজনীতি ও রাজনীতির বিভাজনের বিরুদ্ধে লড়াই কংগ্রেসের মতো শক্তির নেতৃত্বেই করতে হবে। এই বাংলায় তৃণমূলের ১০ বছরের শাসনে যে ভাবে সাম্প্রদায়িকতার উত্থান হয়েছে, কংগ্রেস ও বামেদের ৬৪ বছরের শাসনে তা অভাবনীয় ছিল! প্রথমে সংখ্যালঘু তোষণ এবং এখন সংখ্যাগুরু তোষণের নামে তৃণমূল বিভাজন তীব্র করছে, তাতে বিজেপিরও দাপট বাড়ছে।’’

ড. আবদুস সাত্তার জানালেন, “হুগলি মাদ্রাসার যে পরিকাঠামো আছে তাকে কাজে লাগিয়ে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে। হাজী মুহাম্মদ মহসিনের স্বপ্ন যদি সাকার করতে হয় তাহলে শুধু মহসিন কলেজের উন্নয়ন নয়, মাদ্রাসারও উন্নয়ন করতে হবে। আজ যিনি শিক্ষামন্ত্রী তিনি যখন বিরোধী দলের নেতা ছিলেন তখন তিনি হুগলি মাদ্রাসার উন্নয়ন নিয়ে অনেক কথা বলতেন। আজ তাঁর আমলেই একই সময়ে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান হিন্দু স্কুলের ২০০ বছর ঘটা করে উদযাপন করা হয়, আর ওই সময়ই বাংলার নবজাগরনের অন্যতম পীঠস্থান হুগলি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়। এ থেকে সরকারের আলো-আধাঁরি চরিত্রটা স্পষ্ট হয়। এই প্রসঙ্গে বলা যেতে পারে হুগলি মাদ্রাসা কোন অংশেই হিন্দু স্কুলের তুলনায় মেধা বিকাশে কম ছিল না। এই মাদ্রাসার কৃতি ছাত্র ছিলেন স্যার সৈয়দ আমির আলি, ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকী (রহ), বাংলাদেশের দুই বিখ্যাত রাজনীতিবিদ এবং সেদেশের প্রাক্তণ প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও শাহ আজিজুর রহমান, প্রখ্যাত বিঞ্জানী আতাউর রহমান এবং অবিভক্ত বাংলার সাহিত্যিক মনিরুজ্জামান ইসলামাবাদীর মত ভারত তথা উপমহাদেশের এই সব কৃতি সন্তানরা হুগলি মাদ্রাসার ছাত্র ছিলেন। এক সময় হুগলী মাদ্রাসার ছাত্ররা ভারত তো বটেই সমগ্র উপমহাদেশ জুড়ে শিক্ষা ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।”

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories