Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

জ্ঞানবাপি মসজিদের নিচে ASI জরিপের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে গেল মসজিদ কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক : কাশীর বিশ্বনাথ মন্দিরের সংলগ্ন জ্ঞানবাপি মসজিদের নিচে বারানসি জেলা দায়রা আদালতের দেওয়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জরিপ করার নির্দেশের বিরুদ্ধে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি এলাহাবাদ হাইকোর্টে জরুরি ভিত্তিতে একটি আবেদন দাখিল করেছে। এই আবেদনে জেলা দায়রা আদালতের বিচারকের দেওয়া ওই জরিপের নির্দেশের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

 

গত ৮ ই এপ্রিল তারিখে ওই জ্ঞানবাপি মসজিদের নিচে জরিপ চালাতে জেলা দায়রা বিচারক নির্দেশ দেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কে। ওই জরিপের সমস্ত খরচ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে বহন করতে বলে আদালত। এছাড়াও আদালত মুসলিম সম্প্রদায় থেকে দুইজন প্রতিনিধিকে নিয়ে মোট পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করতে বলে। যারা কাশি জ্ঞানবাপী মসজিদ এর ইতিহাস সম্পর্কে গবেষণা করে রিপোর্ট জমা দেবে আসলেই মসজিদ মন্দির কোন বংশ ধ্বংস করে তৈরি করা হয়েছে কিনা। আর এই নির্দেশের বিরুদ্ধেই এলাহাবাদ হাইকোর্টের আবেদন জানানো হয়েছে মসজিদ কমিটির পক্ষ থেকে।

 

মসজিদ কমিটির পক্ষ থেকে করা আবেদনে বলা হয়েছে, এই স্পর্শকাতর’ বিষয়টিতে এমন নির্দেশ দেওয়ার ক্ষেত্রে বিচারক সম্পূর্ণ স্বেচ্ছাচারী এবং বিচার বিভাগীয় শৃংখলার বিরুদ্ধে কাজ করেছেন। কারণ বিষয়টি ইতিমধ্যেই হাইকোর্টের বিবেচনাধীন রয়েছে। এখানে উল্লেখ্য ১৯৯১ সালের উপাসনা স্থল আইন অনুসারে স্বাধীনতার সময় ভারতবর্ষে কোন ধর্মীয় স্থাপত্য যে ধর্মীয় পরিচিতি নিয়ে বিদ্যমান ছিল তা কোনো কারণেই পরিবর্তন করা যাবে না।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories