Saturday, September 5, 2026
28 C
Kolkata

আজ থেকে ১৫ই মে অবধি বন্ধ রাখা হবে যাবতীয় বিনোদন পার্ক,বন্ধ থাকবে যাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি

বৃহস্পতিবারের হিসেব অনুযায়ী দেশে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ২ লাখ ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে দ্রুত। সবদিক বিবেচনা করেই শহরের দর্শনীয় স্থানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ থেকে ১৫ই মে অবধি বন্ধ রাখা হবে যাবতীয় বিনোদন পার্ক। বন্ধ থাকবে যাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি এবং বিড়লা প্ল্যানেটোরিয়াম। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই আবার ভেবে দেখা হবে, এমনটাই জানানো হয়েছে সরকারি তরফে। কিছুদিন আগেই ভিক্টোরিয়ার কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত জানিয়েছিলেন, তাঁরা মিউজিয়াম বন্ধের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রক এবং রাজভবনের অনুমতি চেয়েছেন। ভিক্টোরিয়ায় কেবল বাগানটুকুই খোলা রাখা হয়েছিল এতদিন। আজ থেকে পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করলেন কর্তৃপক্ষ। সায়েন্স সিটি সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই করোনা সংক্রমণ ঠেকাতে সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে। ভিড় এড়াতে কমিয়ে দেওয়া হয়েছিল টিকিট বিক্রির হারও। শো পিছু ৬০% এর বেশি টিকিট বিক্রি করা হচ্ছিল না অনেকদিন। নির্দিষ্ট সময় অন্তর গোটা চত্ত্বর স্যানিটাইজ করা হয়েছে নিয়মিত। তবু, যে হারে সংক্রমণ বাড়ছে আর কোনও ঝুঁকি নেওয়া সম্ভব নয়। তাই পুরোপুরি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories